বাংলা বলার অপরাধে তামিলনাডুতে আটক পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাসনাবাদ: আবারো বাংলায় কথা বলার অভিযোগে ভিন রাজ্যে পুলিশের হাতে আটক পরিযায়ী শ্রমিক।এমনটাই অভিযোগ পরিবারের। নাগরিকত্বের সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও ২১ দিন আটকে রেখেছে তাঁকে। বাড়ির মানুষকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর কাছে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার(Hasnabad P.S.) টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা ।রাজিব শেখ নামে এক ব্যক্তি তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে । বিগত পাঁচ বছর ধরে সেখানে কাজ করছে সে । হঠাৎ একুশ দিন আগে অর্থাৎ ২২ জুলাই রাজিব শেখ(Rajib Sk.) সহ বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় তামিলনাড়ুর(Tamilnadu) পেরেমবালা থানা ।

সেখানকার পুলিশের হেফাজতে থাকার পরেও রাজিব শেখ পরিবারের সাথে ফোনে কথা বলতে পারছিল বা পরিবার তার সাথে যোগাযোগ করতে পারছিল ।এরপর সেখানকার থানার পুলিশ বিভিন্ন নাগরিকত্বের প্রমাণ চাওয়ায় সমস্ত রকম নাগরিকত্বের প্রমাণ তার পরিবার পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও ২১ দিন কেটে গেছে এখনো রাজিব শেখকে ছাড়েনি সেখানকার পুলিশ ।এমনকি এখন আর তার সাথে যোগাযোগ করতে পারছে না তার পরিবারের লোকজন।

রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে তার স্ত্রী ও সন্তানরা । তার স্ত্রী ও সন্তানদের দাবি-বাংলায় কথা বলেছে তাই রাজিব শেখকে সেখানকার পুলিশ আটক করেছে। বাবাকে পুলিশে ধরে রাখায় আমরা রীতিমতো সমস্যায় পড়েছি । আমাদের সংসার চালানোর দায় হয়ে যাচ্ছে । কি করে সংসার চলবে তাই বুঝতে পারছি না ।মুখ্যমন্ত্রীর(CM) কাছে তার স্ত্রীর দাবি-তার স্বামীকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনা হোক।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে