একই এপিক নম্বরে নাম এক, ছবি আলাদা, ভুতুড়ে কাণ্ড গাইঘাটায়

Share:

নিজস্ব প্রতিনিধি,গাইঘাটা: একই এপিক নম্বরে নাম এক। ছবি আলাদা ।ভোটার তালিকা থেকে নাম বাদ যেতেই সামনে এল এমনি চাঞ্চল্যকর ঘটনা। ব্লক আধিকারিকের কাছে অভিযোগ এক ব্যক্তির। ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন করে এবং ঠিকানা পরিবর্তন করে নিজের ছবি বসিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠল অন্য এক ব্যক্তির বিরুদ্ধে। ফলে আসল ভোটার যিনি তার ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের(Gaigahta Block) সুটিয়া তেঘরিয়া এলাকার ১১৯ নম্বর বুথের পরিমল বিশ্বাস গাইঘাটা ব্লক অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন তার নাম তোলবার জন্য।এ যেন ভুতুড়ে কাণ্ড কারখানা।

দীর্ঘ ১০ বছরের উপর বারবার তিনি ভোট দিতে যাচ্ছেন কিন্তু ফিরে আসছেন ভোট না দিয়েই। অনেক জায়গায় দৌড় ঝাঁপ করলেও তার ভোট আদৌ কোথায় আছে তিনি জানতে পারেননি। দিনমজুর হওয়ার কারণে তিনি অফিস কাছারি ব্যাপারটা বোঝেন না। অন্যের উপরেই ভরসা করতে হয়। বাড়ির আর সবার ভোটার লিস্টে নাম থাকলেও তার নাম অজ্ঞাত কারণে বাদ যায় গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সুটিয়া গ্রাম পঞ্চায়েতের সুটিয়া তেঘরিয়া ১১৯ নং বুথ থেকে। এরপর তিনি দুই সপ্তাহ আগে স্থানীয় অনলাইনে গিয়ে চেক করলে দেখতে পান তার নাম, বাবার নাম, ভোটার আই কার্ড নম্বর একই একই রয়েছে। বারাসত লোকসভার(Barasat Loksava) অন্তর্গত রাজারহাট – নিউটাউন বিধানসভার(Rajarhat Newtown Assembly) ১০২ নম্বর বুথে। ওই বুথের ভোটার তালিকার ক্রমিক নম্বর ৪১৩ তে নাম রয়েছে। পরিমল বাবু জানান, তিনি কখনোই স্থানান্তরের আবেদন করেননি ।তথাপি কেন তার নাম ওই তালিকায় উঠল।

কস্মিনকালেও তার কোনো আত্মীয়ের বাড়ি ওই অঞ্চলে নেই। এরপরেই তিনি গাইঘাটা থানা এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানান। সোমবার বিকেলে তাকে কাগজপত্র নিয়ে বিডিও(BDO) অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই কেন এমন উদ্ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটছে। এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও কেন তিনি ভোট দিতে পারবেন না। পরিমল বাবু সরকারের কাছে আবেদন করেছেন, অতি শীঘ্রই সুটিয়া তেঘড়িয়া বুথে তার ভোটের ব্যবস্থা করা হোক।এ বিষয়ে গাইঘাটা তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস নির্বাচন কমিশনের গাফিলতিকেই দায়ী করেছেন।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’