স্বামীর পরে এবার গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি, রাত কাটল মেঝেয় শুয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর পরে এবার শ্রীঘরে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিম হিওন কি। ঘুষ নেওয়া ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও আদালতে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি। তবে তাতে খুব একটা লাভ হয়নি। উল্লেখ্য, গত বছর ক্ষমতা ধরে রাখতে সামরিক আইন প্রয়োগের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন ফার্স্ট লেডির গ্রেফতার হওয়া দক্ষিণ কোরিয়ার ইতিহাসে নজিরবিহীন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ডয়েচ মোটর্স নামে বিএমডব্লিউ ডিলারের শেয়ারমূল্য কারসাজির মাধ্যমে ৮০০ মিলিয়ন ইওন (কোরিয়ান মুদ্রা) অবৈধভাবে অর্জন করেছেন। পাশাপাশি তিনি বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধা পাওয়ার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হিরের নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। এছাড়া ২০২২ সালের সংসদীয় উপনির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপও করেছেন। আদালতে কালো স্যুট ও স্কার্ট পরে গম্ভীর মুখে হাজির হয়েছিলেন কিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, তবুও সমস্যার সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’ দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডির আইনজীবী  আদালতে বলেন, ‘রাজনৈতিক অভিসন্ধি নিয়েই গ্রেফতার করা হয়েছে কিমকে। তাই জামিন মঞ্জুর করা হোক।’ যদিও সরকারি আইনজীবী পাল্টা বলেন, ‘কিম হিওন কি যথেষ্টই প্রভাবশালী। ফলে তাঁর জামিন মঞ্জুর হলে সাক্ষীদের ভয় দেখাতে পারেন এবং তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন।’ দুই তরফের সওয়াল জবাব শেষে বিচারক দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডিকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশে কিম হিউন কি-কে সিওলের নাম্বু ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। অন্য বন্দিদের সঙ্গেই রাত কাটাতে হয় তাঁকে। তবে হাই প্রোফাইল আসামি বলে কিমকে শোয়ার জন্য একটি মোটা গদি দেওয়া হয়েছিল। পাশাপাশি বেশ কিছু বাড়তি সুবিধাও পাচ্ছেন তিনি।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির