মায়াপুরে জন্মাষ্টমীর উ‍ৎসবে ইসকন মন্দিরে রেকর্ড পরিমাণ ভক্ত সমাগম

Share:

নিজস্ব প্রতিনিধি,মায়াপুর: ইসকন মায়াপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে সাজো সাজো রব।ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখাকেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী (Jarmasthami)মহোৎসব পালিত হচ্ছে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে। শনিবার সকাল থেকেই চলছে সেই প্রস্তুতি। আর এই উৎসবকে কেন্দ্র করে উপস্থিত হয়েছে বহু দুর দুরান্ত থেকে অসংখ্য ভক্ত। ইস্কন(Isckon) সুত্রে জানা যায় শনিবার সকাল দশটার পর শুরু হয় বিশেষ পুজা ও হোমযজ্ঞ।

ইস্কন সুত্রে আরও জানা যায় , ১৬ ই আগস্ট ২০২৫ শনিবার পালন করা হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী ও আগামীকাল ১৭ ই আগস্ট ২০২৫ রবিবার পালিত হবে নন্দোৎসব।সহ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য A.C ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৯ তম জন্মজয়ন্তী পালন করা হবে।দেশি বিদেশি অসংখ্য ভক্ত সমাগম হয় এই উৎসবকে কেন্দ্র করে।কঠোর করা হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাতের সাত প্রহরের পর অষ্টম প্রহরে এক সংকটময় সময়ে শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী রূপে দুর্যোগ দূর্বিপাকের মধ্যে মথুরায় (Mathra)কংশের কারাগারে আবির্ভূত হয়েছিলেন।

তিনি কঠোর হস্তে অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করেছিলেন।প্রেম,সখ্য মৈত্রী ও শান্তি স্থাপন করেছিলেন।তাঁর জীবন,বানী আদর্শ ও শিক্ষা আজও সমানভাবে গ্রহনীয়।আজও বিশ্বব্যাপী দুর্বলের উপর চলছে সবলের অত্যাচার।সংকীর্ণ রাজনীতির স্বার্থে চলছে মনুষ্যত্বের অবমাননা।মানবসমাজ বিভ্রান্ত ও দিশেহারা। গোটা বিশ্বে ত্রাসের জন্য ধাবমান দুষ্টগ্রহ। এই সংকটময় সময়ে মানবসমাজকে রক্ষাকল্পে তিনি স্বমহিমায় কঠোর হস্তে গ্লানি দূর করে ধর্ম সংস্থাপন করুন। শুভ জন্মাষ্টমীতে যুগাবতারের চরনে এই আমাদের ঐকান্তিক প্রার্থনা।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা