মধ্যমগ্রাম স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণ, হাসপাতালে মৃত্যু আহতের

গভীর রাতে মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ। ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ। ঘটনায় আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। রবিবার রাত ২ টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সূত্রের খবর, গতকাল মধ্যরাতে এক ব্যক্তি বয়েজ স্কুলের সামনে ব্রিজের নিচে বসে ছিলেন। আর তখনই বিস্ফোরণ ঘটে। জানা যায়, ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগ ভর্তি বোমা থেকেই বিস্ফোরণ হয়। তাতেই গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। বোমা বিস্ফোরণের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ছুটে আসেন মধ্যমগ্রাম থানার পুলিশও পুলিশ এসে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় বারাসত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা গিয়েছেন।

এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বোম ডিস্পোজাল টিম এবং জাতীয় তদন্তকারী সংস্থা NIA। ঘটনাস্থল পরিদর্শন করছেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এস ডিপিও অজিঙ্কা অনন্ত। তবে পুলিশ ঘটনার বিবরণ দিতে রাজি হননি। তবে সূত্রের খবর, নিহত ব্যক্তির নাম সচ্চিদানন্দ মিশ্র (২৫)। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। রবিবার রাত ২ টো নাগাদ তিনি মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে জনকল্যাণ মাঠের উল্টো দিকে রবীন্দ্রমুক্ত মঞ্চের একটি বেঞ্চে বসে ছিলেন।

জানা গিয়েছে, তাঁর হাতে থাকা ব্যাগেই বোমা ছিল। বোমাটি ফাটার পরেই তিনি গুরুতর জখম হন। তাঁর হাত ও পায়ের অনেক অংশ জখম হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গিয়েছেন বারাসত হাসপাতালে। ঘটনাস্থলে আরও বোম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে বোম স্কোয়াড টিম ব্যাগ খোলেন। যাবতীয় নিরপত্তা বজিয়ে দেন। তবে ব্যক্তির ব্যাগ থেকে তেমন কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র মোবাইল চার্জার ইলেকট্রনিকস গেজেট এবং জামা প্যান্ট ছিল। তবে কেন এই বিস্ফোরণ, আশেপাশের কোথাও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’