খাস কলকাতার একটি অভিজাত আবাসনের চারতলা থেকে মরণঝাঁপ বৃদ্ধের

খাস কলকাতায় ফের মরণঝাঁপ! কলকাতার বাইপাসের ধারের একটি অভিজাত আবাসনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাস কলকাতায় ফের মরণঝাঁপ! কলকাতার বাইপাসের ধারের একটি অভিজাত আবাসনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত দু’মাস ধরে তিনি মুম্বইয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি কলকাতায় ফিরেই নিজের আবাসনের চারতলা থেকে মরণঝাঁপ দিলেন বৃদ্ধ। তবে এ নিয়ে এখনও কোনও মামলা দায়ের করা হয়নি পরিবারের তরফ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, মানসিক অবসাদগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ।

পুলিশ জানিয়েছেন, বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনের বাসিন্দা ছিলেন রাজেন্দ্র কুমার সিঙ্ঘল। বয়স ৭৫ বছর। লিভার ক্যান্সারের পাশাপাশি তিনি প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্যে গত দু মাস তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ১ অগস্ট কলকাতায় ফেরেন। রবিবার রাত ১১ টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। এরপরেই প্রগতি ময়দান থানায় ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। বৃদ্ধের পরনে ছিল সাদা টি শার্ট এবং বারমুডা। পুলিশ গিয়ে দেখতে পান, বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্তে ভাসছে গোটা আবাসন চত্বর।

এরপর পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, বাইপাসের ধারের একটি আবাসনে স্ত্রী, কন্যা এবং নাতির সঙ্গে থাকতেন বৃদ্ধ। গতকাল রাতে আচমকা উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান বৃদ্ধের নাতি। এরপর তিনি ছুটে গিয়ে দেখতে পান ঘরের কাচের জানলা খোলা। দাদুকে ঘরে দেখা যায়নি। এরপরেই খোঁজাখুঁজিতে আবাসনের নীচে বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। অর্থাৎ ঘরের জানালেন ভেঙে আত্মহত্যা করেছেন বৃদ্ধ। তবে এখনও পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র বা কোনও ধাক্কা মেরে দেওয়ার তথ্য পাননি পুলিশ। তবে তদন্ত জারি রেখেছে। বৃদ্ধর ময়নাতদন্তের রিপোর্ট হাতে মেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের