জলে থইথই মায়ানগরী মুম্বই, একদিনেই ৩০০ মিমি বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টানা প্রবল বৃষ্টিতে জলনগরীর চেহারা নিয়েছে দেশের আর্থিক রাজধানী মুম্বই। কোথাও এক হাঁটু জল তো, কোথাও এক কোমর। যার জের ব্যাহত মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকার যান চলাচল। বহু লাইনে জল জমে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচলও। শহরের লাইফ লাইন হিসাবে পরিচিত লোকাল ট্রেনের পরিষেবাও বিঘ্নিত হয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ অগস্ট) দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছয়জনের মৃত্যুর খবর মিলেছে। আগামী ৪৮ ঘন্টায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়ে চলেছে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায়।  ভারী বৃষ্টির কারণে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। জলের তলায় চলে গিয়েছে সড়ক থেকে স্কুল-কলেজ। মিথি নদী সহ একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। কোঙ্কনের রায়গড়ে গত ২৪ ঘন্টায় ১৬০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুণ্ডলিকা ও সাবিত্রী নদীর জল বিপদসীমা স্পর্শ করেছে। মাহোদ ও নাগোথানেতে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিম মহারাষ্ট্রের কোলহাপুরে লাগাতার বৃষ্টিতে বাঁধের জল উপচে পড়ছে। কোলহাপুরের রাধানগরী বাঁধ থেকে সাড়ে ১১ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। পঞ্চগঙ্গা নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। একই অবস্থা বিদর্ভের পার্লকোটা নদীর। জল উপচে পড়ে ভাসিয়ে নিয়েছে ৫০টির বেশি গ্রাম।

মঙ্গলবারও টানা বৃষ্টি হয়ে চলেছে। যার প্রভাব পড়েছে উড়ান পরিষেবার উপরে। দৃশ্যমানতা কম থাকায় সকাল থেকে অন্তত ৪০০টি উড়ান চলাচলে দেরি হয়েছে। ইতিমধ্যে একাধিক উড়ান সংস্থার তরফে যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি হয়েছে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে জারি হয়েছে লাল সতর্কতা। মুম্বই-সহ একাধিক শহরে সমস্ত স্কুল ও কলেজে আগেভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে। সমস্ত সরকারি, আধা সরকারি ও পুরসভার দফতর বন্ধ রাখা হয়েছে। বেসরকারি সংস্থার কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিয়েছে প্রশাসন। জলবন্দিদের উদ্ধারের কাজে নেমেছেন এনডিআরএফ ও এসডিআরএফের কর্মীরা। বন্যাদুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে