মালদার নালাগোলা রাজ্য সড়ক থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,নালাগোলা:মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দ পুকুর এলাকায় রাস্তা থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। মালদা – নালাগোলা রাজ্য সড়কের এক বেসরকারি বাসের ড্রাইভার বাস নিয়ে নালাগোলা যাওয়ার সময় কেন্দপুকুর এলাকায় রাস্তায় জমা জলে হঠাৎই দেখতে পান একটা কচ্ছপ। সেই মুহূর্তে বাস চালক কচ্ছপটিকে (Turtle) উদ্ধার করে নালাগোলা নিয়ে যায়।রাতেই কচ্ছপটি বিরল প্রজাতির দেখে বুঝতে পারেন । তিনি রাতেই বন দফতরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ না হওয়ায়, বুধবার সকালে ওই বিরল প্রজাতির কচ্ছপটিকে সুস্থভাবে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়।

নালাগোলা স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, বিরল প্রজাতির কচ্ছপটি বাস চালক পেয়েছিলেন।সেই বিরল প্রজাতির কচ্ছপটিকে নালাগোলা বাস স্ট্যান্ডে  (Nalagola Bus Stand) সুরক্ষিত ভাবে রাখা হয় রাতে। বুধবার সকালে বন দফতরের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।এই বিরল প্রজাতির কচ্ছপটির নাম Indian Flapshell Turtle নামে পরিচিত। এই কচ্ছপটি দেখতে রীতিমত ভিড় জমে যায় বাসস্ট্যান্ডে। অনেকেই কচ্ছপটির সঙ্গে সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়।

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের বিরল প্রজাতির কচ্ছপকে তার বন্য পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। এই ধরনের বিরল প্রজাতির বন্যপ্রাণীদের যদি কেউ পায় তাদেরকে যেন বন্য পরিবেশে ফিরে যেতে এইভাবে ওই বাসচালকের মতো সাহায্য করে সেই আবেদন জানানো হয়েছে।বিরল প্রজাতির বন্যপ্রাণীদের বাঁচাতে হলে শুধু বন দফতর নয় ,সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার প্রয়োজন।এর জন্য বন দফতর বিভিন্ন সময় প্রচার চালিয়ে থাকে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের