ঘাটাল – দাসপুরে চরম দুর্ভোগের মধ্যে শ্মশান যাত্রা, মুক্তি কবে মিলবে প্রশ্ন গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: প্রায় দুমাস হয়ে গেল এখনো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ,দাসপুর ,চন্দ্রকোনা এইসব এলাকায় জল জমে রয়েছে বহু জায়গায়। ওই সব এলাকায় বহু শ্মশান জলে ডুবে রয়েছে। তাই জলে ডুবে থাকা শ্মশানে (Burning Ghat)এলাকায় উঁচু জায়গা খুঁজে দেখে মৃতদেহ সৎকার করতে হচ্ছে। আর সেই জলে ডোবার শ্মশানে পৌঁছতে দেখতে হচ্ছে শেষ যাত্রার পরিবার বর্গ থেকে আত্মীয়-স্বজন ও সাধারণ মানুষকে। শ্মশান যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। কখনো ভেলায় করে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে আবার কখনো ডিঙিতে চাপিয়ে শ্মশানের দিকে শেষ যাত্রায় সামিল হচ্ছেন মৃতদেহ সহ পরিবারের লোকজনেরা। সন্দেহ দাহ করার এক মর্মান্তিক দৃশ্য ফুটে উঠছে বন্যা কবলিত ঘাটাল – দাসপুর এলাকায়। মৃতদেহ সৎকারের জন্য উপযুক্ত শ্মশান নেই।

জল তুই মাঠের মাঝখানে এক কোমর কাঁদা জল পেরিয়ে মৃতদেহ বহন করে সৎকারের জন্য নিয়ে যেতে হয়। প্রতি বন্যায় একই দৃশ্য ফুটে ওঠে সেখানে। মঙ্গল ১২ এইরকমই একটি দৃশ্য সমাজ মাধ্যমে ভিডিওর দ্বারা ভাইরাল হল। ভিডিও দৃশ্য দেখে এলাকার বাসিন্দারা বলছেন শুনেছিলাম “সুখ নাকি স্বপ্নে আর শান্তি শ্মশানে কিন্তু কোথায় কি? ঘাটাল আর দাসপুরে মরেও শান্তি নেই”। রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দাসপুর দুই ব্লকের বিষ্ণুপুর সংলগ্ন কালীতলা(Kalitala) এলাকার পোড়া পাড়ার বাসিন্দা নরেশ পোড়ে(Naresh Pore)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। সেই মৃতদেহ নিয়ে সৎকার করতে গিয়ে ঘটল যা তা ভাবা যায় না। গ্রামের একমাত্র শশান সেই শ্মশান আবার জলে ডুবে রয়েছে ফলে বহু কষ্ট করে এক কোমর কাদা জল পেরিয়ে সোমবার সকালে দেহ সৎকার করতে যান গ্রামের মানুষজন।

শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তার অবস্থা খুব ভয়ংকর বর্তমানে। কাদামাখা সেই সংকীর্ণ রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যেতে রীতিমত পা পিছলে যায় বারংবার। জল থই থই মাঠের মাঝখান দিয়ে বহু কষ্টে মৃতদেহ বহন করে নিয়ে গিয়ে সৎকার করতে হচ্ছে গ্রামের মানুষজনকে। গ্রামবাসীদের অভিযোগ বিগত কয়েক বছর ধরে শ্মশানে যাওয়ার রাস্তাটা ঢালাই করার দাবি জানানো হয়েছে। বিডিও, পঞ্চায়েত সমিতি তাদেরকে বলা হয়েছিল শ্মশানে একটি ইলেকট্রিক চুল্লি তৈরি করতে, কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। দাসপুর দুই ব্লকের বিডিও(BDO) প্রবীর কুমার শিট জানান, রাস্তাঘাটের জল নামলেও ঘাটাল – দাসপুরে মাঠঘাট ডুবে আছে ।আর মাঠ পেরিয়ে গ্রামের ওই শ্মশানে যেতে হয় ।যদি তিনি আগে খবর পেতেন তাহলে তিনি নিশ্চয়ই শ্মশানে দাহ করার ব্যবস্থা করতেন। কিন্তু এই ধরনের বক্তব্য স্রেফ দায়সারা গোছের বলে মনে করছেন স্থানীয় গ্রামবাসীরা। প্রতিবছর বর্ষাকালে এই শ্মশান যাত্রায় চরম দুর্ভোগ থেকে মুক্তি তারা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি