কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় শনিবার পর্যন্ত হলুদ সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড় – বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। যা সুপষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে ধীরে ধীরে। দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ চত্তিশগড় এলাকায় অবস্থান করছে বর্তমানে নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে রাজ্যের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা বুধবারের জন্য জারি করা হয়েছে। কলকাতা ,হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ঝড়- বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস যা ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে। মৎস্যজীবীদের শুক্র ও শনিবার মাছ ধরতে যেতে সমুদ্রে মানা করা হয়েছে। ২২ ও ২৩ অগাষ্ট অর্থাৎ শুক্র এবং শনিবার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের(North Bengal) বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) বেশিরভাগ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড় – বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি ,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইবে। এই সবকটা জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি হয়েছে। জলপাইগুড়ি ,কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি ।জলপাইগুড়িতে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতএব এই সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের