‘PUBG’ খেলায় আসক্ত, বাবা-মা ফোন কেড়ে নেওয়ায় আত্মহত্যা দশম শ্রেণির ছাত্রের

বৃহস্পতিবার (২১ অগস্ট) তেলেঙ্গানার নির্মল জেলায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, সম্প্রতি 'PUBG' তে আসক্ত হওয়ার জন্য ওই পড়ুয়ার কাছ থেকে তাঁর বাবা-মা ফোন কেড়ে নেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ৮ থেকে ৮০ সবার হাতেই স্মার্টফোন। বিশেষ করে, চাকরিজীবী বাবা-মায়েরা সন্তানদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে তাদের হাতে একটি করে ফোন দিয়েন না চলে যান। এছাড়াও মোবাইল দেখে বাচ্চাদের কান্না থামানো, খাওয়ানো এমনটাই এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর মোবাইল মানেই ডিজিটাল মিডিয়ার যুগে ঢুকে পড়া, এক মুহূর্তেই গোটা পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নেওয়া। আর তাতেই শৈশব হারাচ্ছে নতুন প্রজন্ম। বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলার থেকে মোবাইল ফোনে গেমিং খেলা বেশি আপন করে নিচ্ছে কিশোর সমাজ। অনলাইন গেমিং খেলা থেকে তাদের বাধা দিলেই ঘটিয়ে ফেলছে মর্মান্তিক সব ঘটনা।

তেমনি সম্প্রতি জনপ্রিয় অনলাইন গেম ‘PUBG’ খেলতে বাধা দেওয়ায় আত্মহত্যা করলেন একজন দশভ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (২১ অগস্ট) তেলেঙ্গানার নির্মল জেলায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, সম্প্রতি ‘PUBG’ তে আসক্ত হওয়ার জন্য ওই পড়ুয়ার কাছ থেকে তাঁর বাবা-মা ফোন কেড়ে নেন। এরপরই সে আত্মহত্যা করে। কর্মকর্তারা জানিয়েছেন, রিশেন্দ্র নামে ওই ছাত্রটি প্রতিদিন ১০ ঘন্টারও বেশি সময় ধরে PUBG খেলত। যার কারণে তাঁর পড়াশোনার অবনতি ঘটছিল। খেলার জন্যে সে স্কুলেও যেতে চাইত না। ক্লাসের সময় ‘PUBG’ খেলার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল ছেলেটি। ছেলেটির বাবা-মা জানিয়েছেন যে, তাঁকে কাউন্সেলিং করার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং একজন নিউরোসার্জনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সে অবাধ্য ছিল। চিকিৎসককে পাল্টা হুমকি দিয়েছিল।

এরপর বাধ্য হয়েই দিন তিনেক আগে ছেলের হাত থেকে ফোন কেড়ে নেয় তাঁর বাবা-মা। কিন্তু গেম না খেলার হতাশা তাঁকে গ্রাস করে নিয়েছিল। এরপরেই নিজেকে সামলাতে না পেরে, রিশেন্দ্র আত্মহত্যা করে। তবে সাম্প্রতিক সময়ে ‘PUBG’-এর আসক্তির ঘটনা নতুন নয়। এই বছরের শুরুতে, বিহারের পশ্চিম চম্পারণ জেলায় একটি রেললাইনের ধারে PUBG খেলার কারণে তিন কিশোর ট্রেনে পিষ্ট হয়ে মারা যায়। তাদের সবার কানে ইয়ারফোন ছিল, তাই তারা ট্রেনের হর্ণ শুনতে পাইনি। ফলে দুর্ঘটনাটি ঘটে। আরেকটি ঘটনায়, সম্প্রতি হায়দরাবাদের একজন ক্যাব চালককে ‘PUBG’ খেলতে খেলতে গাড়ি চালাতে গিয়ে মারা যান।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক