চিনে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে প্রাণ হারালেন ১২ জন, নিখোঁজ ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনে ফের ভেঙে পড়ল নির্মাণাধীন সেতুর একাংশ। শুক্রবার (২২ অগস্ট) কিংহাই প্রদেশের সিচুয়ান-কিংহাই রেলওয়ের হলুদ নদীর তীরে নির্মাণাধীন সেতুর তার ছিঁড়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিখোঁজ আরও চার জন। নিখোঁজদের সন্ধানে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছেন উদ্ধারকারীরা। নদীতে নামানো হয়েছে ডুবুরি। এদিনের দুর্ঘটনার পরে ঠিকাদারদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিহতদের পরিজনরা। ক্ষোভ প্রশমনে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ‘দুর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।’

চিনের সংবাদমাধ্যম ‘চিনা ডেইলি’ জানিয়েছে, হলুদ নদীর উপরে নির্মাণাধীন সেতুটি দেশের দ্বিতীয় দীর্ঘতম।এদিন ভোর তিনটের পরে সেতুর দুটি অংশের মধ্যে জোড়া লাগানোর সময়ে তার ছিঁড়ে যায়। এর ফলে ১০৮ মিটার লম্বা একটি স্টিলের গার্ডার আর্চ রিব ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ১৬ জন শ্রমিক উপস্থিত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন ত‍ৎপরতায় ঝাঁপিয়ে পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে ২৭টি নৌকো, একটি হেলিকপ্টার এবং পাঁচটি রোবট কাজে লাগানো হয়। পাশাপাশি ৮০৬ জন কর্মী মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে নদীর তীরে ভিড় জমান শ্রমিকদের পরিবারের সদস্যরা।

নদীর বুক থেকে উদ্ধারকারীরা একের পর এক শ্রমিকের নিথর দেহ উদ্ধার করেন। এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও চার জনের খোঁজ মেলেনি। নিরাপত্তা সংক্রান্ত শিথিলতার কারণে চিনে প্রায়শই সেতু দুর্ঘটনা ঘটছে।গত বছরের ডিসেম্বরে দক্ষিণ চিনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধস নামায় ১৩ জনের প্রাণহানি ঘটেছিল।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির