মহারাষ্ট্রে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিক চরম হেনস্থার শিকার

Share:

নিজস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কুলেরদাঁড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুল শেখ(Saiful Sk.)। কর্মসূত্রে, সপরিবারে পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্রতে(Maharastra)। এনাদের অপরাধ কি এরা বাংলাভাষী। বাংলা ভাষায় কথা বলেন। সেই অপরাধে মহারাষ্ট্রের পুলিশের হাতে নানাভাবে হেনস্থার শিকার হন বলে অভিযোগ।বাধ্য হয়ে সাইফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্বরে ফোন করেন। সাংসদ মারফত খবর আসে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল মহাশয়ের কাছে। ওই পরিযায়ী শ্রমিক জানান,মন্ত্রী মহাশয় আমাকে নির্দেশ দেন যেভাবেই হোক নিজের বিধানসভায় ফিরিয়ে আনার ।

মন্ত্রী সাহেবের নির্দেশ মেনে ওনাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয় এবং মন্ত্রী মহাশয়ের অফিসে ওনারা সাক্ষাৎ করেন ও সবিস্তারে ওখানকার ঘটনা জানান। সেখানে বাংলাভাষীদের ওপর অত্যাচার পুলিশের তা নিয়ে বিস্তারিত জানান। তিন দিন একটি মন্দিরে লুকিয়ে ছিলেন। সমস্ত পরিবার নিয়ে পশ্চিমবাংলায় তারা চলে আসেন ।সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গের পরিবহন রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডলকে(Dilip Mandal) জানান। পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল জানান সরকার সব সময় পাশে থাকতে বদ্ধপরিকর। আর ভিন রাজ্যে যেতে হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এখানেই ওই পরিবার থাকবে।

তাদের সমস্ত রকম সহযোগিতা করা হবে। মিলবে মাসিক আর্থিক সাহায্য। ওই পরিবারকে করে দেওয়া হবে স্বাস্থ্য সাথী কার্ড।ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে পুলিশের হামলার ঘটনার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে ক্রমাগত। বিজেপি শাসিত একাধিক রাজ্যে এই ধরনের অভিযোগ সামনে আসছে। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের