এসি কামরার শৌচালয় থেকে উদ্ধার অপহৃত ৫ বছরের শিশুর দেহ, হাড়হিম কাণ্ড মুম্বই-কুশীনগর এক্সপ্রেসে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই-কুশীনগর এক্সপ্রেসের বাতানুকুল কামরার শৌচালয়ে থাকা জঞ্জাল ফেলার বাক্সের ভিতরে থেকে উদ্ধার হয়েছে পাঁচ বছর বয়সী এক ছোট্ট শিশুর দেহ। খবর পেয়েই  পুলিশ গিয়ে ওই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শিশুটিকে অপহরণ করা হয়েছিল। তার পরে ট্রেনের ভিতরেই খুন করা হয় ওই অপহরণ কাণ্ডের পিছনে শিশুটির মাসতুতো ভাই জড়িত রয়েছে।

রেল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার (২৩ অগস্ট) বেলা একটা নাগাদ মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনার্সে এসে পৌঁছয় কুশীনগর এক্সপ্রেসটি। ফের ওই গাড়িটি কাশীতে যাওয়ার কথা। নিয়মমতো, ট্রেনের শৌচালয় পরিস্কার করার কাজে হাত লাগান সাফাই কর্মীরা। এসি কোচের বি-২ কামরা পরিস্কার করতে গিয়েই চমকে ওঠেন সাফাই কর্মী। তিনি দেখতে পান, শৌচালয়ের ভিতরে থাকা জঞ্জাল ফেলার বাক্সের ভিতরে রয়েছে এক পাঁচ বছর বয়সী শিশুর নিথর দেহ। ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই তিনি স্টেশনের আধিকারিক ও আরপিএফ কর্মীদের গোটা বিষয়টি জানান।

এসি কামরার শৌচালয়ের ভিতরে এক শিশুর লাশ মেলার খবর নিমিষেই ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন কুশীনগর এক্সপ্রেসের যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল জিআরপি ও আরপিএফের পদস্থ আধিকারিকরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজাওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ‘শিশুটিকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যার পরে  ট্রেনের এসি কামরার শৌচালয়ে ফেলে রাখা হয়েছিল।’ রেল পুলিশ ও আরপিএফের তরফে যৌথ তদন্ত শুরু হয়েছে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির