ফারাক্কার জাতীয় সড়কে তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত এএসআই

Share:

নিজস্ব প্রতিনিধি ফারাক্কা: মুর্শিদাবাদ জেলার ফারাক্কাতে তৃণমূলের উপ-প্রধানের হাতে আক্রান্ত হলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়ক ওপর। আক্রান্ত পুলিশের এএসআই- এর (ASI)নাম তাপস ঘোষ। তিনি ফরাক্কা ট্রাফিকে কর্তব্যরত। এই ঘটনার পুলিশ গ্রেফতার করেছে ফরাক্কা বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তারিকুল সেখকে(Tarikul Sk.)।সূত্রের খবর, একটি ইঞ্জিন চলিত ভ্যানে পাট বোঝায় করে নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কে দিয়ে মালদার দিকে যাচ্ছিলো। সেই সময় কর্তব্যরত পুলিশের এএসআই ওই ইঞ্জিন চলিত ভ্যান আটকায়। তারপর চালকে বলেন এই ভ্যান ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাবাব অনুমতি নেই।

আর নিয়ে যেতে গেলে মুছলেখা দিতে হবে জাতীয় সড়কে এই ভ্যান মাল নিয়ে আর যাবো না। এই ঘটনার পর চালক বিষয়টি পাট মালিকে বলে। কিছুক্ষনের মধ্যে পাট মালিক নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের এএসআই সাথে হাতাহাতিতে জড়িয়ে পরে বলে জানা যায়। তাতে জখম হন সাব-ইন্সপেক্টর বলে অভিযোগ। পাট মালিক নিজেকে বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বলে পরিচয় দেয়। আর বলতে থাকে চাকরি করার ইচ্ছে আছে। এছাড়া বিভিন্ন ভাষায় গালাগালি করতে থাকে বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ফরাক্কা থানার(Farakka P.S.) পুলিশ। ঘটনাস্থলে থেকে আটক করা হয় পাট মালিককে।পুলিশ সুত্রে জানা যায়, গতকাল বেওয়া-১ এর উপ-প্রাধান তারিকুল সেখ তার পাট একটি ইঞ্জিন চলিত ভ্যান করে মালদা পাঠিয়ে ছিলেন। নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে(Farakak Traffic Crossing) সেই ভ্যান আটক করে পুলিশের কর্তব্যরত এএসআই তাপস ঘোষ।

চালককে একটি মুছলেখা দিতে বলে এই ভ্যান আর কোন দিন জাতীয় সড়কের উপর দিয়ে মাল নিয়ে যাতায়াত করবে না। আর এই নিয়ে ভ্যানের চালক(Van Driver) বিষয়টি পাট মালিককে জানায় বলে জানা যায়। বেশ কিছুক্ষন পর পাটের মালিক এসে কর্তব্যরত পুলিশের এএসআই তাপস ঘোষকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। পাট মালিক নিজেকে বেওয়া-১ এর উপ-প্রধানের পরিচয় দেয়। এই বিষয়ে সাব-ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করে। আজ বেওয়া-১ এর উপ-প্রধান তারিকুল সেখকে আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।

তারিকুল সেখ জানান, আমি বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান(Upo Pradhan)। আমার নিজস্ব পাট ।একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মালদার দিকে পাঠিয়ে ছিলাম। সেই ইঞ্জিন চালিত গাড়িটি ট্রাফিক মোড়ে আটকায় পুলিশ। চাবি নিয়ে নেই পুলিশ বলে অভিযোগ। পুলিশকে এই নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে কথা কটাকাটি হয়। এছাড়া আর কিছু হয়নি বলে তার দাবি।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের