জাতীয় সড়কের ধারে লরির কেবিন থেকে উদ্ধার মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজল: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিনের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল ১ নম্বর অঞ্চলের হরিদাস গ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম জয়ন্ত ভট্টাচার্য(Jayanta Bhattacharya)।তিনি ওই লরির চালক ছিলেন। উত্তর দিনাজপুরের ডালখোলা যাওয়ার পথে গাজোলে জাতীয় সড়কের ধারে লরি দাঁড় করিয়েছিল চালক। তার বাড়ি নদিয়া কল্যাণীর হরিণঘাটা(Haringahta) এলাকায়। শনিবার দুপুরে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া মেলে নি।

এরপর গাজোল থানার পুলিশ এসে লোকজন দিয়ে গাড়ির লকার খুলে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷ কিভাবে ওই লরি চালকের মৃত্যু হল তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা৷ পুলিশ তদন্তের স্বার্থে লরিটি আটক করেছে। লরির কেবিনের(Cabin) মধ্যে তল্লাশি চালিয়ে ওই চালকের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। লরি চালকের পরিবারের লোকজনদের ডেকে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। লরির মালিককে ডেকে পাঠানো হয়েছে। মৃতদের ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ বুঝতে পারবে ওই চালকের মৃত্যু কিভাবে হয়েছে। মৃতদেহে কোন আঘাতের চিহ্ন নেই।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই চালক অসুস্থ ছিলেন। তার লরি চালাতে গিয়ে শরীর খারাপ লাগায় সে লরির কেবিনে ঘুমিয়ে পড়েন দরজা আটকে। ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে সম্ভবত তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করার সময় অন্য কোন কিছু পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পুলিশ ওই লরি চালকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে। লরিটি কতক্ষণ গাজলে দাঁড়িয়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। স্থানীয় টোল প্লাজা(TOll Plaza) গুলি ওই লরি কখন পারাপার হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর