বড় জালিয়াতি, অচেনা ওয়েবসাইটে দেড় লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস

২০২২ সালে অন্তত দেড় লক্ষ প্রার্থী টেট পরীক্ষা দিয়েছিল। একটি অচেনা ওয়েবসাইটে সবার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২২ সালে অন্তত দেড় লক্ষ প্রার্থী টেট পরীক্ষা দিয়েছিল। একটি অচেনা ওয়েবসাইটে সবার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এক ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ২০২২ সালের টেট পরীক্ষায় কতজন পাশ করেছে সেই তালিকাও দেখা গিয়েছে। অন্তত এমনটাই অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই পরীক্ষার্থীদের দাবি, নিশ্চয়ই বড়সড় জালিয়াতি হয়েছে। নয়তো সরকারি নথি অত্যন্ত গোপন হয়, ফাঁস হল কী করে? অথচ বিষয়টি ঘুনাক্ষরেও জানতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রের খবর, এখনও গোটা বিষয়টা তাদের কাছে স্পষ্ট নয়। তথ্যের সন্ধান চলছে। অভিযোগটি প্রমাণিত হলে সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, অন্তত দেড় লক্ষাধিক পরীক্ষার্থীদের টেট পাশের শংসাপত্র একটি অচেনা ওয়েবসাইটে পাওয়া গিয়েছে। সেখান থেকে অনায়াসেই ডাউনলোড করা যাচ্ছে টেট পাশের সমস্ত নথি। অথচ ওয়েবসাইটটিতে কোনও সরকারি স্ট্যাম্প নেই। এটা কী করে সম্ভব? এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এলেও তা সম্পর্কে ‘এই মূহুর্তে নিউজ’ পোর্টাল কোনও যাচাই করেনি। জানা গিয়েছে, avinandaneservices.com নামে একটি ওয়েবসাইট থেকে টেট পাশের প্রার্থীদের ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে। সেখানে সঠিক রেজিস্ট্রেশন নম্বর দিলেই অনায়াসে ডাউনলোড করা যাচ্ছে টেট পাশের শংসাপত্র।

কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, পর্ষদ এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানেই না। এ প্রসঙ্গে পর্ষদের একজন কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা কিছুই জানে না। সকলে ফোন করছে ঠিকই। কিন্তু এ বিষয়ক কোনও তথ্য তাদের কাছে নেই। তবে সত্যিই যদি এ রকম হয়, তাহলে থানায় এফআইআর করা হবে। সাইবার ক্রাইমে বিষয়টি জানানো হবে। ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে টেটের ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। কিন্তু তখন কত জন পাশ করেছেন, সেই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হয়নি। কিন্তু রবিবার এক ব্যক্তির প্রোফাইলে দেখা গিয়েছে ২০২২ সালে টেট পাশ করা মোট পরীক্ষার্থীদের তালিকা। এতেই বড়সড় জট বাঁধছে। সরকারি তথ্য, অন্য জায়গায় ফাঁস হয় কী করে, সেটাই এখন সকলের প্রশ্ন!

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের