‘আমার জীবনের প্রথম প্রেম তিনি’, জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অনন্যা

প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার (২৫ অগস্ট) সকাল ১১ টা ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। গত ১৫ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার (২৫ অগস্ট) সকাল ১১ টা ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। গত ১৫ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। সেখানেই আজ সকালে মৃত্যু হয়েছে জয় বন্দ্যোপাধ্যায়ের। শোনা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, মৃত্যুর চারঘন্টা পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে স্বাভাবিক শোকস্তব্ধ গোটা টলিউড। নব্বইয়ের দশকে টলিপাড়ার দাপুটে অভিনেতা ছিলেন তিনি, পাল্লা দিয়ে একাধিক যাত্রাপালাতেও অভিনয় করেছেন তিনি। টলিউডে চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটি ছিল সবথেকে পরিচিত। সুখেন দাস ও অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছিলেন। হীরক জয়ন্তী থেকে মিলন তিথি, জীবন মরণ-সহ একাধিক সুপারহিট ছবি তিনি টলিউডকে উপহার দিয়েছেন।তাঁর অভিনয় বেশ প্রশংসিতও ছিল দর্শকমহলে। তবে অভিনয় জীবন শেষ করে পরবর্তী জীবনে রাজনীতি তে নেমেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কিন্ত তাঁর হার হয়। এরপরেই তিনি রাজনীতির সঙ্গে সম্পর্ক একেবারে ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতার প্রথম স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় থেকে শতাব্দী রায়-সহ একাধিক তৃণমূল নেত্রী। হ্যাঁ, অনন্যা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রথমে ঘর বেঁধেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু মাঝপথেই তাদের সম্পর্ক ভাঙে। ডিভোর্স হয়। তবে তাদের সম্পর্ক ভাঙার কারণ জানা যায়নি। শোনা যায়, একটি মারাত্মক দুর্ঘটনার কারণে জয় বন্দোপাধ্যায়ের অণ্ডকোষ বাদ পড়ে। বাবা হওয়ার সমস্ত ক্ষমতা হারান তিনি। সেই কারণেই নাকি দুজনের ডিভোর্স হয়। তবে জয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অনন্যা। প্রথম স্বামীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তৃণমূল নেত্রী। শোক প্রকাশ করে তিনি জানিয়েছেন, কয়েক বছর ধরে পুজো ভাল কাটছে না তাঁর। বাবাকে হারিয়েছেন। জয়ের অসুস্থতার কথা জানার পর থেকেই তাঁর পাশে থেকেছেন। ভেবেছিলেন ফিরে আসবেন হাসপাতাল থেকে। ইদানীং অল্প কথা বললেই হাঁপিয়ে যেত।

জয়ের জীবনীশক্তি আকর্ষণ করত তাঁকে। অভিনয় ছাড়ার পর জনপ্রিয়তাও স্তিমিত হয়ে গিয়েছিল তাঁর। তাও হই হই করে বাঁচত। জয়ের এই বাঁচার ধরন তাঁকে আকৃষ্ট করেছিল। জয়ের প্রেমে ভেসে গিয়েছিলেন তিনি। সে তাঁর কলেজবেলার ‘ক্রাশ’ ছিল। এরপরেই প্রেম করে বিয়ে তাদের। নিজের শর্তে বরাবর বাঁচতে পছন্দ করতেন জয়। বড়লোক ব্যবসায়ী ঘরের ছেলে হলেও বরাবর মাটিতে পা ছিল তার। মা-বাবাকে খুব ভালবাসতেন! কিন্তু জীবনের অঙ্ক কষতে জানতেন না তিনি। তবে ভাল কথা বলতে পারতেন। নিজের কথার জালে বন্দি করেই তাঁকে প্রেমে ফেলেছিল। ২০০৯-২০১১ সালে রাজনীতির পথ চলা শুরু হয় জয়ের। ‘রাজনীতিবিদ’ জয় ‘অভিনেতা’ জয়ের থেকে অনেক আলাদা। ভীষণ চাঁছাছোলা, স্পষ্টবক্তা। কিন্তু আস্তে আস্তে তাঁর ছবিও ব্যার্থ হতে শুরু করে। ‘অনন্যা’ ছবির ব্যর্থতার পরেই অভিনয় ছাড়েন জয়। তবে সেগুলির আক্ষেপ ছিল জয়ের মনে। ইদানীং কেউ ফোন ধরতে চাইত না জয়ের। সেটা নিয়েও দুঃখ করতেন তিনি। আজ জয়ের মৃত্যুসংবাদ পেয়ে তাঁর হৃদয় ভেঙে গিয়েছে। কেননা অনন্যার জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম, জয় ছিল। তাই জয়কে কখনই ভুলতে পারবেন না তিনি। আশ্চর্য বিষয়, আজ ২৫ মে জয়ের জন্মদিন ছিল, তবে জন্মমাস না হলেও একই দিনে মৃত্যু হল নব্বই দশকের টলিউডের এই নায়কের।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের