সাংসদদের বেতন কমানোর দাবিতে আন্দোলন ঘিরে উত্তাল ইন্দোনেশিয়ার জাকার্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা কমানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে অগ্নিগর্ভের চেহারা নিয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আজ সোমবার (২৫ অগস্ট) বিক্ষোভকারীরা জাকার্তায় সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথরের পাশাপাশি আতশবাজিও ছোড়ে বিক্ষোভকারীরা। সংঘর্ষের সময়ে একটি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

চলতি মাসেই মন্ত্রী ও সাংসদদের আবাসন-সহ নানা ভাতা বাড়িয়েছে ইন্দোনেশিয়া সরকার। আর ওই ভাতা দিতে রাজ কোষাগার থেকে প্রতি সাংসদ পিছু ১০০ মিলিয়নের বেশি রুপিয়াহ (ইন্দোনেশিয়ার মুদ্রা)  খরচ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে ওই খবর প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। গত কয়েকদিন ধরেই মন্ত্রী ও সাংসদদের বাড়তি বেতন ও ভাতা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারী সংগঠন ‘গেজায়ান মেমাঙ্গগিল’ এর অভিযোগ, বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীকে সুবিধা দিয়ে চলেছে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার। শুধু তাই নয়, দেশের প্রেসিডেন্ট প্রাক্তন সেনা আধিকারিক থাকায় প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব ক্রমশই বেড়ে চলেছে। সাধারন মানুষ যখন আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই চালাচ্ছেন, দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, সেখানে ৫৮০ জন সাংসদের বেতন বাড়ানো বিলাসিতা বাদে আর কিছু নয়।’ এদিকে জাকার্তার পুলিশ প্রধান জানিয়েছেন, ‘এদিন সংসদ ভবন ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বাকিরা উগ্রবাদী সংগঠনের সদস্য। সংসদের গেট ভেঙে বিক্ষোভকারীদের ভিতরে ঢোকার চেষ্টা প্রতিহত করা হয়েছে।’

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির