রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিন বৃষ্টির পর সকলেই চাইছিলেন রোদের দেখা। সেই মতো সোমবার থেকেই পরিষ্কার আকাশ দেখতে পাওয়া গিয়েছে। রোদ দেখা দিয়েছে কলকাতায়। খুব অল্প জায়গায় বিক্ষিপ্ত মেঘের দেখা দিলেও মোটের ওপর রোদ ঝলমলে পরিবেশ বজায় রয়েছে শহরে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টায় তৈরি হবে একটি নিম্নচাপ। এর প্রভাব বেশিরভাগ থাকবে উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর সংলগ্ন ওড়িশা এবং কিছুটা বাংলা উপকূলে। এই নিম্নচাপের প্রভাব বাংলায় খুব বেশি পড়বে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মতো দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হবে। দক্ষিণবঙ্গের উপকূলও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে বেশ কিছু জেলাতে। মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে বলে জানানো হয়েছে। উপকূল ও পশ্চিমের কিছু জেলায় খুব অল্প সময়ের জন্য হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহরের আকাশে দেখা গিয়েছে শরতের পেঁজা তুলোর মতো মেঘ। পাল্লা দিয়ে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের