ভবিষ্যৎ গড়া নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিরোধে মেধাবী ছাত্রীর আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: মাত্র ১৯ বছর বয়সে ভয়ংকর পরিণতি।ডাক্তারিতে চান্স,পাশাপাশি ISRO তেও মিলেছিল রিসার্চ করার সুযোগ।নিজে চাননি ডাক্তার(Doctor) হতে, ডাক্তারিতে চান্স পেতেই বাবা – মা করেন জোর।গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী নন্দীগ্রামের মেধাবী ছাত্রীর(Brillant Student)।নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ী এলাকার মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত ছিলেন দীপশিখা মাইতি। ডাক্তারিতে চান্স পেয়েছিলেন, পাশাপাশি রিসার্চ করার সুযোগ পেয়েছিলেন ইসরোতে(ISRO)।কিন্তু মেয়েটির পরিবারের ইচ্ছে ছিল দীপশিখা ডাক্তারি পড়বে। এই নিয়ে পরিবারের সঙ্গে তুমুল ঝামেলা হয় ওই ছাত্রীর। আগামীকাল মেডিকেল কলেজে ভর্তির দিনও ছিল। দীপশিখার ইচ্ছে ছিল তিনি রিসার্চ করবেন।

পরিবারের সঙ্গে এই ঝামেলা নিতে না পেরে সোমবার গভীর রাত্রে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন দীপশিখা মাইতি(Deepsikha Maity)। রাত তিনটার সময় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপরে ময়নাতদন্তের জন্য তার দেহ নিয়ে আসা হয়েছে তমলুক মেডিকেল কলেজে। মেধাবী ছাত্রীর বাবার আফসোস একটাই মনের মধ্যে মেয়ের এত অভিমান ছিল তা সে বুঝতে দেয়নি।

ডাক্তারি পড়ার পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার পরেও বাবাকে খুশি করতে ভালো ফল হয়নি বলে মিথ্যা কথা বলেছিল। তার বাবার দাবি দীপশিখা কিছুতেই ডাক্তার হতে চাইছিলেন না এই রাজ্যে। তার বাবা মা চাইছিলেন মেয়ে মেয়ে ডাক্তার হয়ে গ্রামে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়াক। আর এই মতবিরোধী যে এত চরম সিদ্ধান্ত নিয়ে নেবে তা বুঝে উঠতে পারেন নি মা-বাবা কেউই। গোটা পরিবার শোকে ভেঙ্গে পড়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি