বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা।সুতরাং সেটা নিয়ে যারা এখনো বাংলাদেশি দেশী ও বিদেশী যারা করে তারা এখনো মুর্খের স্বর্গে বাস করে। আমরা যারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভারতীয় বাঙালি। মঙ্গলবার সন্ধ্যায় সল্টলেকে গনেশ পুজোর উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক গৌতম ঘোষ।সল্টলেকের যুবক সংঘ (আদি ) গনেশ পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম ও গৌতম ঘোষ(Goutam Ghosh) (চিত্র পরিচালক )। এবার যুবক সংঘের পুজো ১৬ তম বর্ষ। এবার তাদের থিম “”””বাংলা আমার মা “””। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করা হয়।

ফিরহাদ হাকিম বলেন, বাংলার ভাষার সাথে ধর্মের কোন যোগ নেই। তাহলে বাংলা বলার সময় জনাব বলা হয় কেন? যখন উর্দু বলবো তখন জনাব গৌতম ঘোষ বলব ,কিন্তু যখন বাংলা বলবো তখন শ্রী ফিরহাদ হাকিম বলব ইংলিশ যখন বলব তখন মিস্টার। এটা আমরা বেশিরভাগ সময় ভুল করি ।তার কারণ ধর্মের সাথে ভাষার কোন সম্পর্ক নেই। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে তাহলে এখনো সেই যারা মাথামোটা একটা সময় ধর্ম ধর্ম নিয়ে মারপিট করতো আজকে তারা ভাষা নিয়ে মারপিট করছে। এটা কেন হবে? বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা। সুতরাং সেটা নিয়ে যারা এখনো বাংলাদেশি দেশী ও বিদেশী যারা করে তারা এখনো মুর্খের স্বর্গে বাস করে। আমরা যারা বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমরা ভারতীয় বাঙালি। আমরা সবাইকে নিতে জানি আর তোমরা এ ওইটা ও ওইটা বলে তাড়াতে জানো। আমরা ছিলাম আছি থাকবো। আমাদের প্রাণের পূজা দুর্গা উৎসব সেই দুর্গাপুজোর বাজনা বেজে উঠলো গণেশ পূজার মাধ্যমে। তাই মনের মধ্যে আনন্দ আসছে এবং আমাদের মনটা যেন নেচে উঠছে। আমরা সবাই আনন্দ করবো ভালো থাকবো। সবাইকে ভালো রাখবো।

চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন,খুব ভালো আমরা বাঙালি উৎসব করি ।এই উৎসব তো চলবেই ।তার সঙ্গে মনে রাখতে হবে বাঙালি আক্রান্ত। সারা ভারতবর্ষে যা হচ্ছে আপনারা কাগজে দেখছেন একটা জিনিস আমরা ভুলে যাই বাঙালি কারা যারা বাংলা ভাষায় কথা বলে , তার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই। একটা বাজে জিনিস চলেছে আপনারা উৎসবের সঙ্গে সঙ্গে ভুলে যাবেন না যে সমস্ত ঘটনা ঘটছে খুঁজে খুঁজে বাঙালি মুসলমানদের তারা আক্রমণ করছে কেন? অতি জঘন্য জিনিস চলেছে। আমার মনে হয় এটা যদি না থামে বা না থামাতে পারি তাহলে ভবিষ্যতে গৃহযুদ্ধ লাগবে। আমরা বাংলা যেভাবে রয়েছি , আমাদের মধ্যে কোন ধর্ম নিয়ে ভেদাভেদ নেই আর ভেদাভেদ চাই না সেটা মাথায় রেখে পুজো করুন ,আনন্দ করুন ,উৎসব পালন করুন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের