লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,লেক টাউন: উত্তর ২৪ পরগনা জেলার লেকটাউনে হনুমান মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। সোমবার গভীর রাতে চারজনের একটি গ্যাং মন্দিরে ঢুকে সোনা-রুপোর গয়না, দেবমূর্তির মুকুটসহ একাধিক পুজোর সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।মন্দির কর্তৃপক্ষের দাবি, চুরি হওয়া সামগ্রীর মধ্যে গয়নাগাটি ও মূল্যবান পাত্রের দাম কয়েক কোটি টাকার বেশি হতে পারে। তবে সঠিক মূল্য নির্ধারণের কাজ এখনো চলছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সিসিটিভি(CCTV) ফুটেজে চার দুষ্কৃতীর ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে। তারা কিভাবে মন্দিরে প্রবেশ করেছে লুটপাট চালিয়েছে এবং সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছে সেই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে।ইতিমধ্যেই লেকটাউন থানায় (Laketown P.S.)লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় থানার পাশাপাশি ডিটেকটিভ ডিপার্টমেন্টের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ গুরুত্বসহকারে এই ছুটির ঘটনা তদন্ত শুরু করেছে। পেশাদারী চোরেদের এই অপরাধ বলে মনে করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীরা স্থানীয় নাকি বহিরাগত তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশের অনুমান ওই মন্দিরে এই অপরাধ ঘটানোর আগে দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে এলাকায় রেইকি করেছে। কিভাবে তারা মন্দিরে প্রবেশ করেছে তা পুলিশ খতিয়ে দেখছে। মন্দিরের ভেতর থেকে বেশ কিছু আঙ্গুলের ছাপ উদ্ধার করেছে পুলিশ।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের