খালিস্তানি জঙ্গি হত্যার ষড়যন্ত্রে জড়িয়েছিল নাম, প্রাক্তন RAW আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: প্রাক্তন RAW আধিকারিক বিকাশ যাদবের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত। তাঁকে খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে অভিহিত করেছিল আমেরিকা। আদালত জানিয়েছে, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বারবার সমন জারি করা সত্ত্বেও বিকাশ যাদব আদালতে হাজির হননি। সোমবার পাতিয়ালা হাউজ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ প্রতাপ সিং লালর এক আদেশে বলেন, বিকাশ যাদব সকাল থেকে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে এবং তাঁর জামিনদারকে ভারতীয় নাগরিক প্রতিরক্ষা আইনের ৪৯১ ধারার (জামিন বাজেয়াপ্ত করার পদ্ধতি) অধীনে ১৭ অক্টোবরের মধ্যে তলব করা হয়েছে। সূত্রের খবর, যাদবের পরিবারের একজন সদস্য এই মামলায় জামিনদার ছিলেন।

.২০২৩ সালের ১৮ ডিসেম্বর রোহিণীর এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি বিশেষ দল বিকাশ যাদবকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ আনা হয়েছিল। পাশাপাশি যাদবকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। মার্কিন কর্তৃপক্ষ পান্নু মামলায় যাদবের নাম উল্লেখ করার তিন সপ্তাহ পরে এই গ্রেফতার করা হয়। রোহিণী মামলায় যাদব এবং আর এক অভিযুক্ত সহযোগীকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ ততদিনে চার্জশিট দাখিল করে জমা দিয়েছে, তারপরেও আদালত বিকাশ যাদবকে জামিন দেয়। তখন প্রাক্তন RAW আধিকারিক তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে একথা জানিয়ে আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। সেই আবেদন গৃহীত হয়। তবে, সোমবার তিনি কোনও নতুন আবেদন করেননি। ফলে আদালত এই পদক্ষেপ করতে বাধ্য হয়। যাদবের আইনজীবী আর কে হান্ডু শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন ঠিকই, সেই সঙ্গে বলেছেন যে তিনি জামিন অযোগ্য পরোয়ানা সম্পর্কে অবগত নন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, তদন্তকারীরা বিকাশ যাদবকে দুবাইয়ের মহাদেব অনলাইন বুক বেটিং র‍্যাকেটের একজন সদস্য বলে চিহ্নিত করেছেন। এদিকে, যাদবের সহযোগী বলা হচ্ছে যাকে সেই আবদুল্লাহ খান তার পাসপোর্টের বৈধতা বাড়ানোর জন্য আদালতে একটি আবেদন করে দাবি করেছেন যে তার বাবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। বাবার চিকিৎসার জন্য দুবাই, সিঙ্গাপুর এবং ব্রিটেনে যাওয়া জরুরী। আদালত জানিয়েছে, যেহেতু শারীরিক কারণে পাসপোর্টের বৈধতা বাড়ানোর আবেদন এসেছে, তাই তা গ্রাহ্য হবে কিনা তা জানানো হবে পরবর্তী শুনানিতে। তবে এখন পাসপোর্টের বৈধতা ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং