ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আরোপিত ৫০% শুল্কের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। বোম্বে স্টক এক্সচেঞ্জের ৩০-শেয়ারের সেনসেক্স সূচক বিশাল পতন দিয়ে শুরু হয় এবং ৬৫৭ পয়েন্ট কমে ৮০,১২৪-এর স্তরে পৌঁছায়। সেনসেক্সের মতো, নিফটিও পতন দিয়েই লেনদেন শুরু করে। অন্তত ২০০ পয়েন্ট কমে নিফটি লেনদেন শুরু হয়েছে বৃহস্পতির বাজারে। ওই যে বলে পতন যখন হয় তখন সব দিক দিয়েই হয়। ফলে আইটি-টেক কোম্পানিগুলির পাশাপাশি ব্যাঙ্কিং শেয়ারগুলিও ভেঙে পড়ে।

ট্রাম্পের অতিরিক্ত ২৫% শুল্ক ভারতের উপর ২৭ অগস্ট কার্যকর করা হয়েছিল। কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে বুধবার ভারতীয় স্টক মার্কেট বন্ধ ছিল। বৃহস্পতিবার বাজার খোলার সময় শুল্কের সরাসরি প্রভাব সেনসেক্স-নিফটির উপর দেখা যায়। বিএসই সেনসেক্স তার আগের বন্ধের ৮০,৭৮৬.৫৪-এর তুলনায় ৮০,৭৫৪ তে নেমে আসে এবং কয়েক মিনিটের মধ্যেই তা ৬৫৭.৩৩ পয়েন্ট কমে ৮০,১২৪ তে এসে লেনদেন করতে দেখা যায়। এনএসই নিফটির সূচক তার আগের ২৪,৭১২.০৫ -​এর তুলনায় ২৪,৬৯৫.৮০ -তে খোলা হয়। তারপর সেনসেক্সের মতোই এটি ২০০ পয়েন্ট কমে ২৪,৫১২ এর মাত্রায় পৌঁছে যায়।

শেয়ার বাজারে পতনের মাধ্যমে লেনদেন শুরু হওয়ার পর প্রাথমিক পর্যায়ে ১৪৫৮টি কোম্পানির শেয়ার পূর্ববর্তী ধারা ভেঙে রীতিমতো রেড জোন দিয়ে লেনদেন শুরু করে। ১০২৩টি কোম্পানির শেয়ার গ্রিন জোন দিয়ে শুরু হয়। এছাড়াও, ১৯৫টি কোম্পানির শেয়ারের দাম ছিল ফ্ল্যাট। প্রাথমিক লেনদেনের সময় শ্রীরাম ফাইন্যান্স, আইসিআইসিআই, এইচসিএল টেক, জিও ফাইন্যান্স, এনটিপিসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের পাশাপাশি ইনফোসিসের শেয়ারের দাম তীব্রভাবে কমে গেলেও, পতনশীল বাজারেও গ্রিন জোন ধরে রেখেছিল হিরো মোটোকর্প, এশিয়ান পেইন্টস এবং টাইটানের মতো শেয়ার।

সবচেয়ে বেশি পতনের সম্মুখীন হওয়া শেয়ারগুলির মধ্যে রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি HCL টেকের শেয়ার (২.৩০%), পাওয়ারগ্রিডের শেয়ার (১.৫০%), সান ফার্মার শেয়ার (১.৪০%), TCS এর শেয়ার (১.৩০%) এবং HDFC ব্যাঙ্কের শেয়ার (১.২৫%)। এছাড়াও, মিডক্যাপ কোম্পানিগুলির মধ্যে Emcure এর শেয়ার (৩.১০%), FirstCry এর শেয়ার (২.৭০%) এবং Bharti Hexa এর শেয়ারের দাম (২.৫৫%) কমেছে। স্মল ক্যাপ কোম্পানিগুলির মধ্যে Camelin Fine-এর শেয়ার ৫% এবং KITEX এর শেয়ারের দরও ৫% কমেছে। প্রাথমিক লেনদেনের সময় অন্যান্য যে কোম্পানির শেয়ারের দাম কমেছে যার মধ্যে রয়েছে ইনফোসিস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, টেক মাহিন্দ্রা, বিইএল, রিলায়েন্স, ভারতী এয়ারটেল। এছাড়াও মিডক্যাপে ম্যাক্স হেলথ, গ্ল্যান্ড ফার্মা, এসজেভিএন-এর শেয়ারও রেড জোনে লেনদেন হচ্ছে।

বাজারের পতন সত্ত্বেও, ট্রাম্পের শুল্কের প্রভাব থেকে মুক্ত রয়েছে বলে মনে হওয়া স্টকগুলির মধ্যে রয়েছে রয়েছে এশিয়ান পেইন্টসের স্টক যা ১.৩০% বৃদ্ধি পেয়েছে এবং জোমাটোর মূল কোম্পানি ইটারনাল স্টক ১.১০% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, অলেক্ট্রা গ্রিন স্টক (২.৯০%), ইউনো মিন্ডা স্টক এবং কল্যাণ জুয়েলার্সের স্টকও প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। আরভিএনএল এবং পেটিএম স্টকও গ্রিন জোনে লেনদেন করছে।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন