সামান্য মুরগি নিয়ে তুমুল বচসা, এলোপাথাড়ি কোপে প্রাণ গেল বাবা-ছেলের

সামান্য মুরগীকে কেন্দ্র করে তুমুল বচসা। যাতে বলি হতে হল একই পরিবারের বাবা ও ছেলেকে। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রামের নয়াগ্রামের সিংদুই এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! সামান্য মুরগিকে কেন্দ্র করে তুমুল বচসা। যাতে বলি হতে হল একই পরিবারের বাবা ও ছেলেকে। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রামের নয়াগ্রামের সিংদুই এলাকায়। যেখানে পরিবারিক বিবাদের জের খুন হয়েছেন বাবা ও ছেলে। ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে, বাবা ও ছেলেকে খুন করেছে অন্য পরিবারের ভাই এবং বোনের জামাই। যারা সম্পর্কে নিহত যুবকের তুতো ভাই এবং তুতো বোনের জামাইবাবু হন। পুলিশ সূত্রের খবর, দিন দুয়েক আগে অভিযুক্তদের বাড়ির মুরগি নিখোঁজ হয়ে যায়। এরপর অভিযুক্তরা স্বরুপ নায়েক (৫১) ও অজয় নায়েকের (২৫) বাড়িতে চড়াও হন।

তাঁদেরই আত্মীয় হন অভিযুক্ত বাবলু নায়েক এবং তাঁর বোনের জামাই সুরিয়া প্রামাণিক। তখন দুই পরিবারের মধ্যে তুমুল বচসা বাঁধে। কিন্তু তখনকার মতো তাদের মধ্যে ঝামেলা মিটে যায়। এরপর গতকাল তুতো ভাইদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে যান স্বরুপ এবং তাঁর ছেলে অজয়। কিন্তু তাদের কথা তো শোনেই নি বাবলু এবং সুরিয়ারা। উল্টে কথায় কথায় তাদের মধ্যে বচসা বেড়ে যায়। তখনই বাবলু এবং সুরিয়া কাটারি ও লঠি নিয়ে বাবা ও ছেলেকে কোপাতে ওঠে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট শুরু হয়। সুযোগ বুঝে বাবুল ও তাঁর বোনের জামাই স্বরূপ ও অজয়কে পেটাতে শুরু করেন। তাতেও ক্ষান্ত হননি তাঁরা।

এরপর দুই অভিযুক্ত মিলে তাদের কাকা ও তুতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বরুপ নায়েকের। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্ত দুজন পালিয়ে যায়। এবং অজয় নায়েককে তড়িঘড়ি নয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তাতেই অজয়ের মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছন নয়াগ্রাম থানার পুলিশ। তাঁরা মৃতদেহ ঝাড়গ্রাম হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। রাতেই ঘটনায় অভিযুক্ত বাবলু নায়েক ও সুরিয়া প্রামানিককে গ্রেফতার করে পুলিশ। আজ দুইজনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ