বন্ধুদের গোলমাল থামাতে গিয়ে খুন তরুণ ফুটবলার

বন্ধুদের গণ্ডগোল থামাতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন এক যুবক। মৃতের নাম সৌভিক দত্ত, যিনি পেশায় একজন উদিয়মান ফুটবলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুদের গণ্ডগোল থামাতে গিয়ে নৃশংসভাবে খুন হলেন এক যুবক। মৃতের নাম সৌভিক দত্ত, যিনি পেশায় একজন উদিয়মান ফুটবলার। ফুটবলকে স্বপ্ন, কেরিয়ার বানিয়েছিলেন সৌভিক। কিন্তু এই ঝটকায় সব শেষ হয়ে গেল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি হাওড়া জেলার লিলুয়া থানার অন্তর্গত পটুয়া পাড়ার ঘটনা। জানা গিয়েছে, ঘটনার সময়ে ক্লাবে গণেশ পুজোর খাওয়া দাওয়া হচ্ছিল। বুধবার গণেশ পুজো ছিল। আর ঘটনার দিনে পাড়ায় ভোগ পরিবেশন করা হচ্ছিল।

সেখানেই দুই যুবকের মধ্যে মারাত্মক সংঘর্ষ বেঁধে যায়। দুই যুবকের সেই গণ্ডগোল থামাতে গিয়েছিলেন সৌভিক ওরফে শানু। তখনই দুই যুবকের সঙ্গে সৌভিকের তুমুল কথা কাটাকাটি শুরু হয়। তবে এক পর্যায়ে বিরোধ তুঙ্গে ওঠে যখন পকেট থেকে ছুরি বের করে সৌভিকের গলায় কোপ বসিয়ে দেয় অমিত রায় চৌধুরি নামে এক যুবক। আর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৌভিক। আর তার চিৎকার শুনে সৌভিককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা সৌভিককে মৃত ঘোষণা করেন।

তবে সৌভিককে খুনের পর পালাতে চেষ্টা করেছিলেন অভিযুক্ত অমিত, কিন্ত তাঁকে এলাকাবাসীরা ধরে ফেলেন। পরে তাকে লিলুয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, সৌভিকের খুব সুনাম রয়েছে তাঁর পাড়ায়। এলাকার ভালো ছেলে, ভালো ফুটবল খেলোয়াড় পরিচিত ছিলেন তিনি। তাই সৌভিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও RAF। অভিযুক্ত অমিত রায় চৌধুরী-সহ আরও দুজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি।

এই বিষয়ে একজন স্থানীয় বলেছেন, ‘বৃহস্পতিবার (২৮ অগস্ট) এই ঘটনাটি ঘটেছে। পাড়ায় গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরপর অনুষ্ঠান শেষে পাড়ার যুবকরা মদ্যপান করতে বসেন। তখনই তিন যুবকের মধ্যে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তখন সৌভিক তাদের বাধা দিতে যাচ্ছিল। আমি সৌভিককে বিষয়তে জড়াতে বারণ করেছিলাম। বাড়ি চলে যেতে বলেছিলাম। কিন্তু সৌভিক শোনে নি। তখনই পকেট থেকে ছুরি বের করে সৌভিককে কোপ মারে অমিত রায় চৌধুরী। যে নাকি নিজেকে বলে একজন বলে আইনজীবীদের। সে কি করে আইন তুলে নিল, এ ক্ষেত্রে অমিতের পরিবারের মদত রয়েছে।’ আরও একজন স্থানীয় বলেছেন, ‘এই ঘটনায় এখন গোটা পাড়া আতঙ্কিত। আমাদের পাড়ায় প্রথম বার এই রকম ঘটনা ঘটল। মাত্র ১০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে গেল। যে ছেলেটি সৌভিককে খুন করেছে সে ও তাঁর ভাই সবসময় ছুরি হাতে নিয়ে ঘুরে বেড়ায়। আমরা সবে অনুষ্ঠান সেরে বাড়িতে গিয়ে শুতে যাব। তখনই শুনতে পাই এরকম ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় আমরা ছেলেটির ন্যায্য শাস্তি চাইছি। নয়তো আমরা এবার থেকে আমাদের ছেলেপুলেদেল রাত দুপুরে একা বের হতে ভয় পাব।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের