ভিনরাজ্যে বাঙালি হেনস্থা থেকে শুরু করে SIR, তিন দিনের অধিবেশনই এখন পাখির চোখ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচন শিয়রে। নিয়ম মেনে ভোট হলে আগামী বছর এই সময় হয়তো নির্বাচন হয়ে গিয়েছে। তার আগে সব দলই কোমর বেঁধে লেগে পড়েছে। তৃণমূল চাইছে আসন ধরে রাখতে, বাদবাকি বিরোধী দলের চাওয়া একটাই, বাংলায় ক্ষমতায় আসা। আর এই উদ্দেশ্যে আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ বিধানসভায় বসবে অধিবেশন। সূত্র বলছে, এই অধিবেশন তৃনমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এই বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্থা’ নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হতে পারে। এছাড়া, SIR-এর প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাঙালি হেনস্থা, ভিনরাজ্যে বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে পুশ ব্যাক নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। এই যে ৩ দিনের অধিবেশন হবে তাতে অংশ নেবেন তৃণমূল এবং বিজেপি বিধায়করা। আগামী সপ্তাহে অর্থাৎ, ১ সেপ্টেম্বর থেকে তিনদিনের জন্য বিধানসভায় এই বিশেষ অধিবেশন বসতে চলেছে।

১ ও ২ তারিখ পরপর অধিবেশন হবে। ৩ তারিখ করমপুজোর জন্য সরকারি ছুটি রয়েছে, ফলে বিধানসভা ভবনও বন্ধ। তাই ওইদিন অধিবেশন হবে না। একদিন পিছিয়ে ৪ তারিখ হবে অধিবেশন। SIR-এর বিরোধিতায় যেমন দিল্লিতে প্রতিবাদ সংঘটিত করছে তৃণমূল, তেমনই বিধানসভাতেও এই নিয়ে প্রতিবাদ জানানো হবে এই বিশেষ অধিবেশনে।

এই অধিবেশনে অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও আলোচনা হতে পারে। ১ তারিখ শোকপ্রস্তাব পেশের পরে মুলতুবি। ২ ও ৪ তারিখ আলোচনা হবে, এমনটাই পরিষদীয় দফতর সূত্রে খবর।

সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে ভিন রাজ্যে কাজ করা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরলে তাঁদেরকে এক বছর পর্যন্ত ৫ হাজার টাকা করে সাহায্য করা হবে। এর পাশাপাশি, আরজি কর কাণ্ডের পর নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে রাজ্য সরকার যে অপরাজিতা বিল এনেছিল তা নিয়েও আলোচনা হতে পারে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের