Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সেই কোন কালে বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল স্বয়ং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখে গিয়েছিলেন অর্থমঅনর্থম গল্প। অর্থই যে সব নষ্টের মূল টা কে না জানে। এবার টাকা নিয়েই চুলোচুলি শুরু হল পদ্মশিবিরে। টাকার হিসেবে পাওয়া গিয়েছে গড়মিল, তাই মালদহে উঠেছে হৈ হৈ রব। শুধু যে রব ওঠাতেই থেমে গিয়েছে তা নয়, দুই নেত্রীর মধ্যে আক্ষরিক অর্থেই হয়েছে চুলোচুলি। এ ঘটনা মালদহের দক্ষিণ চণ্ডীপুরের। এই ঘটনায় আহত হয়েছেন দুই মহিলা পঞ্চায়েত সদস্য ও ওই এলাকার বিজেপি নেত্রী। পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকায় নামতে হয় পুলিশকে। ইতিমধ্যেই ‘লড়াকু’ বিজেপি কর্মীবৃন্দের বিরুদ্ধে ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিরোধের সূত্রপাত

দক্ষিণ চণ্ডীপুরের পঞ্চায়েত বিজেপি পরিচালিত। চলতি বছর বর্ষা অত্যন্ত বেশি হয়েছে। ফলে উত্তরের সব জেলাতেই কমবেশি সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতির। মালদহের দক্ষিণ চণ্ডীপুরও ব্যক্তিক্রম নয়। প্রচন্ড জলের তোড়ে ভেঙে যায় বাঁধ। বাঁধ মেরামত ও পরিস্থিতি সারাইয়ের জন্য বরাদ্দ করা হয় ৩০ লক্ষ টাকা।

বৈঠক

এরপর ব্লক প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের কাছে জানতে চাওয়া হয় কী কী খাতে কত খরচ হয়েছে। এই হিসাবই নাকি সঠিক ভাবে দিতে পারেননি পঞ্চায়েত প্রধান। হিসাব নিকাশকে কেন্দ্র করে বৃহস্পতিবার দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন পঞ্চায়েতের ২০ জন সদস্য ও পঞ্চায়েত সমিতির ৩ জন সদস্য। তার থেকে গোলের শুরু। এই বৈঠকে বাঁধ নির্মানের জন্য প্রদত্ত অর্থ নিয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সদস্যদের মধ্যে হওয়া বৈঠক ভেস্তে যায়।

কটূক্তি

অভিযোগ, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রতিমা মণ্ডল, প্রিয়া মণ্ডল-সহ বেশ কয়েকজন বিজেপি সদস্য। এদিকে প্রধানের হয়ে গলা খোলেন গেরুয়া শিবিরের অন্য পঞ্চায়েত সদস্য অর্চনা মণ্ডল-সহ আরও কয়েকজন। ফলে শুরু হয় বচসা যা ক্রমে রূপ নেঊ হাতাহাতির। মহিলা সদস্যরা একে অপরের চুল ধরে টানাটানি শুরু করে দেন। এ দিকে পরিস্থিতি চুলোচুলির দিকে মোড় নিয়েছে বুঝতে পেরে মহিলাদের থামাতে যান বিজেপির অন্য সদস্যদের মধ্যেও। শেষ পর্যন্ত সকলের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই সংঘর্ষে আহত হন প্রিয়া মণ্ডল এবং অর্চনা মণ্ডল। অর্চনা মণ্ডল বলেন, ‘ত্রাণের টাকা নিয়ে অনিয়ম করতে পঞ্চায়েত প্রধানের উপরে চাপ বাড়াচ্ছিলেন প্রতিমা মণ্ডল, প্রিয়া মণ্ডল, শঙ্কর মণ্ডল-সহ বেশ কয়েকজন সদস্য। তাই এ দিনের বৈঠক ভেস্তে যায়। ওঁরা প্রধান এবং আমাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় আমি প্রতিবাদ করি। আমাকে বেধড়ক মারধর করা হয়। আমার কপাল ফেটে গিয়েছে।’

তবে সব অভিযোগকে ফুঁৎকারে উড়িয়েছেন প্রতিমা মণ্ডল এবং প্রিয়া মণ্ডল। তাঁদের দাবি ত্রাণ নিয়ে দুর্নীতি করতে চাইছিলেন প্রধান। প্রতিবাদ করেই মার খেতে হয়েছে। যদিও দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল বলেন, ‘বন্যা পরিস্থিতিতে নৌকা ভাড়া, ত্রাণের জিনিসপত্র নিয়ে আসা-সহ বিভিন্ন খাতে যা খরচ হয়েছে, তার হিসেবের জন্যই বৈঠক ডাকা হয়েছিল। তবে বেশ কিছু পঞ্চায়েত সদস্য অনৈতিক ভাবে টাকা লুটের চেষ্টা করছেন। তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে।’ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের পাঁচ জন বিজেপি সদস্য ছাড়াও মোট দশ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের চাঁচল সদর এলাকা। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুই পক্ষের সাতজনকে। ঘটনাটি চাঁচল সদরের আশ্রমপাড়ার। চাঁচল গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও বিজেপি পঞ্চায়েত সদস্য পিয়াঙ্কা হালদার সরকারের স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দুই দলবলের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই লড়াই পুরনো বিবাদের জের। প্রসেনজিৎ শর্মা ও সুমিত সরকারের শত্রুতার কথা এলাকায় কারও অজানা নয়। বৃহস্পতিবার রাতে আশ্রমপাড়া এলাকায় প্রথমে কথা কাটাকাটি হয়। তারপর শুরু হয় হাতাহাতি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মালদার চাঁচল থানার পুলিশ।

আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আপাতরত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে শুক্রবার চাচোল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। দুটি ঘটনাতেই শুরু হয়েছে তদন্ত।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের