নৈতিক স্খলনের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল সাংবিধানিক আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় স্বার্থ ক্ষুন্ন করার অপরাধে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্ন‌ সিনাওয়াত্রাকে (৩৯) সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।। আজ শুক্রবার (২৯ অগস্ট) নৈতিক স্খলনতার অপরাধে তাঁকে এই সাজা দেওয়া হয়েছে। এ নিয়ে গত ১৭ বছরে আদালতের রায়ে থাইল্যান্ডের পাঁচ প্রধানমন্ত্রীকে পদ হারাতে হল। যদিও জাতীয় স্বার্থ ক্ষুন্ন করার অভিযোগ অস্বীকার করেছেন পেতংতার্ন। আদালতের রায়ের পর সাংবাদিকদের তিনি বলেছেন ‘দেশের স্বার্থ রক্ষার চেষ্টাতেই কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলাম।’

দীর্ঘদিন ধরেই দুই পড়শি দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা চলছে। গত জুলাই মাসে এক পুরনো মন্দিরকে ঘিরে দুই দেশের সেনাদের মধ্যে সংঘাত বেঁধেছিল। ওই সংঘাত রক্তক্ষয়ী হয়ে ওঠে। বহু মানুষ প্রাণ হারান এবং বাস্তুচ্যুত হন। অবশেষে ২৯ জুলাই মালয়েশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। গত জুন মাসে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনোয়াত্রার টেলিফোনিক কথোপকথন ফাঁস হয়। ভাইরাল হওয়া কথোপকথনে দেখা যায়, পেতংতার্ন‌ হুন সেনকে “কাকা” সম্বোধন করে তোষণমূলক মন্তব্য করেন এবং এক শীর্ষ সেনা কর্মকর্তাকে “প্রতিপক্ষ” হিসেবে আখ্যায়িত করেন। দেশের প্রধানমন্ত্রীর এমন ফোনালাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন থাইল্যান্ডবাসীরা।

গত ১ জুলাই মামলার শুনানি চলাকালে সাময়িকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্নকে সরিয়ে দিয়েছিল আদালত। এদিন রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেছেন, ‘কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে জুন মাসে ফোনালাপে পেতংতার্ন‌ জাতীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং এতে দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সেই অভিযোগেই তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানো হল।’ আদালতের রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পেতংতার্ন‌ বলেন, ‘আমার উদ্দেশ্য ছিল দেশের মঙ্গল, ব্যক্তিগত লাভ নয়। আমি দেশের নাগরিক ও সৈন্য উভয়কেই বাঁচাতে চেয়েছিলাম। আজকের রায় থাই রাজনীতিতে নতুন পরিবর্তন এনেছে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকার, বিরোধী দল ও জনগণ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির