ভর সন্ধ্যায় বাইক ও বাসের সংঘর্ষে, মৃত্যু ১ বাইক আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি,কাঁথি:পূর্ব মেদিনীপুরের কাঁথির অদূরবর্তী পিছাবনী ও মহিষাগোট বাস স্ট্যান্ডের মাঝামাঝি সুবর্ণ দিঘী পেট্রোল পাম্পের কাছে একটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, “গঙ্গারাম” নামের একটি বাস কাঁথি থেকে দিঘার দিকে যাচ্ছিল। সেই সময় দিঘা রাস্তায় কাঁথি(Kathi) গামী একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ছিটকে পরে বাইকটি। দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাসটি। দুর্ঘটনাটি ঘটার সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত ওই বাইক আরোহীকে উদ্ধার করে। খবর দেয় কাঁথি থানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , নিহত ব্যক্তির নাম কৃষ্ণেন্দু মাইতি। বাড়ি রামনগর বিধানসভার কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার লচ্ছিন্দপুরে।দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক। ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার(Kathi P.S.) পুলিশ। ভেঙ্গে যাওয়া বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ করে। পুলিশ সূত্রে জানা গেছে আহত ব্যাক্তি মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। ঘাতক বাসটিকে খুঁজছে পুলিশ। ওই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে,বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। শুক্রবার দুপুর সাড়ে ১১টা নাগাদ হাওড়া-বেঙ্গালুরু ১২২৪৫ দুরন্ত এক্সপ্রেস(Duranta Express) দেউলটি আর কোলাঘাটের মাঝখানে পৌঁছতেই ঘটে বিপত্তি। রেল সূত্রের খবর, ওই এলাকায় রেললাইনের উপর দিয়ে একটি বাইক পার হচ্ছিল, সেখানে লেভেল ক্রসিং ছিল না। বাইক পার হওয়া সময়ে হঠাৎ চলে আসে দুরন্ত এক্সপ্রেস। কোনওমতে বাইক ফেলে লাইন থেকে সরে যান ওই আরোহী। ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বাইকটি। তবে বাইকের আরোহী পলাতক। সেই সময়েই ট্রেন ও মোটরবাইকের সংঘর্ষে বিদ্যুতের ফুলকি জ্বলে ওঠে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, বিদ্যুতের ফুলকি দেখে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে রেলের আধিকারিকেরা। ওই ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। পরে ১২টা ৪০ মিনিটে ফের বেঙ্গালুরুর দিকে রওনা হয়। সূত্রের খবর, বাইকটি বাজেয়াপ্ত করা করেছে রেল পুলিশ। বাইক আরোহীর খোঁজে রেল পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এর আগেও রেলের তরফ থেকে নিত্যযাত্রীদের সতর্ক করা হয়েছে। রেললাইনের উপর দিয়ে যাতে পারাপার না করা হয়, তা নিয়ে এর আগেও মানুষকে সতর্ক করা হয়েছে। কিন্তু তার পরেও অনেকে সতর্ক হচ্ছেন না বলে অভিযোগ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি