কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে। রথি মহারথীরা নিজেদের মতো করে সভা করছেন। রাজ্যের সব জেলার সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দার্জিলিং জেলার কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এই বৈঠক হতে চলেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দার্জিলিং তৃণমূলের কোর কমিটির বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে শিলিগুড়ির নেতাকর্মীরা।

সূত্রের খবর, দলের কিছু সংগঠনিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের ৪৭টি ওয়ার্ড নিয়ে তিনটি টাউন কমিটি তৈরি হয়েছিল। সেগুলিকে ভেঙে দিয়ে ছয়টি টাউন কমিটি গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় তারপরেই এই বিষয়েই ঘোষণা করা হবে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে কুকথা বলেছেন শিলিগুড়ির বিদ্রোহী মেয়র পারিষদ দিলীপ বর্মন। এই কারণে তাঁকে শোকজ করেছে রাজ্য তৃণমূল।

দিলীপ বর্মন শোকজের জবাব দিলেও মেয়র পরিষদের বৈঠক বোর্ড মিটিং ও পরিষদীয় কমিটির বৈঠক বয়কট করেছেন। দিলীপ বর্মন যদিও জানাচ্ছেন তিনি দলীয় নিয়ম মেনেই চলছেন। তৃণমূলের কাছে একাধিক বিষয় নিয়ে অভিযোগ এসেছে। তার মধ্যে রয়েছে দলের কোর কমিটির নির্দেশকে অমান্য করে মাটিগাড়া ২ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে বিক্ষুব্ধরা। পাশাপাশি ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লকেও পঞ্চায়েতে ক্ষমতা দখল নিয়েই বিরোধ সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে শনিবার দার্জিলিং জেলা চেয়ারম্যান সহ মেয়র গৌতম দেব কোর কমিটির ৯ জন নেতা নেত্রী যুব মহিলা ও শ্রমিক সংগঠনের সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। দলের ভেতরে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করবেন।

বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক বিভিন্ন রদবদল থেকে জেলাওয়ারি সমস্যা সমাধানের জন্য বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিক জেলার কোর কমিটির সঙ্গে বৈঠক করেছেন তিনি। এদিন বৈঠকে কী নিয়ে আলোচনা হয়, কী সিদ্ধান্ত হয় সেটাই এখন দেখার।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ