দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিতর্কে দিগ্বেশ! দিল্লি প্রিমিয়ার লিগে নীতীশের সঙ্গে বাগ্‌যুদ্ধ, দফায় দফায় ঝামেলা

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটের মাঠে আগ্রাসী মনোভাবের জেরে অশান্তি ছড়ানোর ঘটনা নতুন নয়। একাধিকবার এই আগ্রাসী ঘটনা প্রত্যক্ষ করেছে ক্রিকেটপ্রেমী মানুষ। খেলার মাঠে আগ্রাসী মনোভাব দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন দিগ্বেশ রাঠি। দিল্লির প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে নীতীশ রানার সঙ্গে বচসায় জড়ান সাউথ দিল্লির দিগ্বেশ।

জানা গিয়েছে, শুক্রবার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং সাউথ দিল্লি সুপারস্টার্জ। সেখানেই প্রথমে খেলতে নেমে ৫ উইকেটে ২০১ রান করে সাউথ দিল্লি। এরপরেই মাঠে ব্যাট করতে নামে  ওয়েস্ট দিল্লি। লক্ষ্য ছিল ২০২ রান। ২১ রানে ২ উইকেট যাওয়ার পর চার নম্বরে খেলতে নামেন ওয়েস্ট দিল্লির অধিনায়ক নীতীশ রানা। খেলার শুরু থেকে আগ্রাসীভাবে দেখা গিয়েছে। তারজেরেই দিশাহারা হয়ে পড়েন সাউথ দিল্লির বোলারেরা। নীতীশের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেন সাউথ দিল্লির স্পিনার দিগ্বেশ রাঠি।

সূত্রের খবর, নিজের দ্বিতীয় ওভারের সময় বল করতে গিয়ে দিগ্বেশ রান আপ সম্পূর্ণ করেও হাত থেকে বল ছাড়েননি। এরপর পরের বল করতে এলে শেষ মুহূর্তে উইকেট থেকে সরে যান নীতীশ। তখনও দিগ্বেশ হাত থেকে বল ছাড়েননি। তারপরেই দিগ্বেশের উদ্দেশে নীতীশকে কিছু বলতে শোনা যায়। পরের বলে দিগ্বেশকে রিভার্স সুইপ করে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন নীতীশ। এখান থেকেই শুরু বাগবিতন্ডা। দুজনই দুজনকে কিছু বলতে থাকে। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতেই পরিস্থিতি সামাল দিতে আসরে নামে দু’দলের ক্রিকেটার এবং আম্পায়ারেরা। তাঁরাই ছুটে এসে পরিস্থিতি শান্ত করে। দুপক্ষের ঝামেলার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’।

এই ম্যাচে ৫৫ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ১৭.১ ওভারে জয় এনে দিয়েছেন নীতীশ রানা। ১৩৪ রানের মধ্যে রয়েছে ৮টি চার এবং ১৫টি ছয়। নীতীশের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে ১৭.১ ওভারে ৩ উইকেটে ২০২ রান তুলে নেয় ওয়েস্ট দিল্লি।এদিন খেলার শুরু থেকেই দুই পক্ষ একাধিকবার অশান্তিতে জড়িয়েছে। তবে নীতীশ রানার সঙ্গে দিগ্বেশের অশান্তি ভিন্ন মাত্রা যোগ করেছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে উঠে এসেছিলেন লখনউ সুপার জায়ান্টসের দিগ্বেশ রাঠি। এর আগেও একাধিকবার তাঁর ব্যবহারের কারণেই শাস্তির খাঁড়া নেমে এসেছিল তাঁর ওপরে।

Published by:

Share Link:

More Releted News:

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

কীভাবে খেলা হাতছাড়া হলো গুজরাতের, অকপটে স্বীকার করলেন অধিনায়ক গিল

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ