‘জোর করে অধিকার ছিনিয়ে নেওয়ার মানুষ নই, কিন্তু আমি জয়ী’, শোভনকে নিয়ে অকপট বৈশাখী

৮-৯ বছর অনেক আঘাতের পর প্রস্তত হয়ে আদালতে যেতে হয়। স্বামীকে না ফিরে পাওয়ার পর একজন হাসতে হাসতে বেরিয়ে এলেন। তার কোনও দুঃখ নেই। এই সম্পর্ক প্রাণহীন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলা খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার (২৯ অগস্ট) এই রায় দিয়েছে আলিপুর কোর্ট। এরপর থেকেই চর্চার শেষ নেই। ২০১৭ সালে রত্নার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন শোভন। সুতরাং গত আট বছর ধরে আলিপুর আদালতে এই মামলা চলছে। অন্যদিকে শোভনের সঙ্গে একত্র থাকতে চেয়ে অন্য একটি মামলা দায়ের করেছিলেন রত্না। গতকাল শোভন এবং রত্নার উভয়েরই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। রত্নার বিরুদ্ধে মৃত্যুহুমকির অভিযোগ, টাকা-পয়সা নয়ছয়-সহ একাধিক দাবি তুলে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন শোভন। এরপর থেকেই তিনি তাঁর চর্চিত ‘বান্ধবী’ বৈশাখী বন্দোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের বাড়িতেব থাকেন। একইসঙ্গে থাকেন বৈশাখীর মেয়েও। অন্যদিকে বেহালার পর্ণশ্রীতে শোভনের বাড়িতে থাকেন রত্না। গতকাল রায়ে বৈশাখীর সঙ্গে আদালত উপস্থিত ছিলেন শোভন, পাশাপাশি ছেলে ঋষিকে নিয়ে আদালতে উপস্থিত হন রত্না। যদিও আদালতের রায়ে খুশি হয়েছেন রত্না ও ঋষি। তবে আলিপুর আদালতের রায়কে বিরোধিতা করে উচ্চ আদালতের যেতে পারেন শোভন।

রায়ের পরে শোভন যদিও বলেছেন, ‘এই রায় বিচিত্র রায়। বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। পুরুষতান্ত্রিক সমাজে একটা ধারা রয়েছে ৪৯৮। কিন্তু পুরুষরাও যে সমাজে কতটা অত্যাচারিত, তা আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি। প্রত্যেক মুহূর্তে। ২২ বছরের বৈবাহিক সম্পর্ক, আমি শখ করে ডিভোর্স মামলা করিনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি মামলা করেছিলাম। এমন পরিস্থিতির কথা আদালতকে জানিয়েছিলেন যেখানে বৈবাহিক সম্পর্ক থাকতে পারে না। শুনেছি আমার আর্জি খারিজ হয়েছে, তেমনই শুনেছি একসঙ্গে থাকার যে আর্জি জানানো হয়েছিল তাও খারিজ হয়ে গিয়েছে। যে কারণগুলোর জন্য ওই আর্জি খারিজ করা আছে সেই কারণগুলো তো বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট। কিন্তু এরপরেও কেন বিচ্ছেদের আর্জি খারিজ হল? কোন কারণ দেখিয়ে খারিজ হল রায়ের কপি হাতে পেলে তা খতিয়ে দেখব। তারপর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেব। যতদূর যেতে হয় ততদূরই যাব। কোন দ্বিধাদ্বন্দ্ব রাখব না। আইনী সুতো দিয়ে আমাদের বেঁধে রাখা হয়েছে। আমি এখন শক্তিশালী নই। আমি এমএলএ, এমপিও নই। উনি তো বিধায়ক, কাউন্সিলরও। ডেফিনেটলি বৈশাখী বড় শক্তি আমার। বৈশাখীর সঙ্গে হৃদয়ের মিল। ১২ সেপ্টেম্বর আমরা হাতে হাত দিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ সেটা সম্পূর্ণভাবে সিলমোহর পড়ল। তবে সত্যের জয় হবে।’

অন্যদিকে বৈশাখীর মত, ‘৮-৯ বছর অনেক আঘাতের পর প্রস্তত হয়ে আদালতে যেতে হয়। স্বামীকে না ফিরে পাওয়ার পর একজন হাসতে হাসতে বেরিয়ে এলেন। তার কোনও দুঃখ নেই। এই সম্পর্ক প্রাণহীন। আমার সঙ্গে শোভনের সম্পর্ক তলানিতে এলে, আমিই শোভনকে মুক্তি দেব। জোর করে আমি কাউকে ধরে রাখব না, আর অধিকার জোর করে নেওয়ার মানুষ আমি নই। শোভন মুক্ত পুরুষ। শুধু শোভনের আইনি লড়াই দীর্ঘায়িত হল, সময় নষ্ট হবে। তবে লড়াই জারি থাকবে। লড়াইয়ের মধ্যেও আমরা ভালবাসার রসদ খুঁজে নেব। শোভন আমায় বলেছে, যতদিন বাঁচব, আমরা সুন্দর কেড়ে সংসার করব। আমার তখনই নিজেকে জয়ী মনে হয়, যখন শোভনকে দেখে চিকিৎসকেরা বলেন যে, ওঁর আর ইনসুলিনের দরকার নেই।’ অবশ্য শুক্রবার রায়ের পরে শোভন-রত্নার পুত্র ঋষি চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর বাবা তাঁদের কাছে ফিরে আসুক। সব ভুলে আবার নতুন করে সব শুরু হোক। তবে ছেলের কথার প্রতিক্রিয়ায় শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে, ছেলে হিসেবে ওর যোগ্যতা আছে মিডিয়ার সামনে নিজের পরিচয় দেওয়ার? আমি তো ওর পরিচয় দেব না!’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের