টাকার বিনিময়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অডিও প্রসঙ্গে সাইবার ক্রাইমে এফআইআর তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: টাকার বিনিময়ে দলীয় পদ পাইয়ে দেওয়ার অডিও প্রসঙ্গে সাইবার ক্রাইমে এফ আই আর দায়ের তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর(MLA Mukutmoni Adhikari)।কিছুদিন আগে একটি ভাইরাল অডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যেখানে শোনা যায়, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমনি অধিকারী তার আত্মসহায়ক এর মাধ্যমে টাকার বিনিময়ে দলীয় পদ পাইয়ে দিচ্ছেন। সেই ঘটনায় আগেই সরব হয়েছিলেন তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী। এবার সেই সমস্ত সামাজিক মাধ্যম বা নিউজ পোর্টালগুলির বিরুদ্ধে সাইবার ক্রাইম(Cyber Crime) এর দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী।

তিনি জানিয়েছেন, কোনো একটি রাজনৈতিক দলের সহযোগিতায় বেশ কিছু নিউজ পোর্টাল সামাজিক মাধ্যমে একটি অডিও ভাইরাল করে এবং খবর করে যেখানে তার এবং তার আত্ম সহায়ক এর কোনরকম প্রতিক্রিয়া নেয়া হয়নি। ঘটনায় সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা এর বিরোধিতা করেছিল তারপরেই তিনি নিজেও এর বিরোধিতা করেন। যদিও এই ঘটনায় তিনি বেশ কয়েকটি নিউজ পোর্টালের বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং এফআইআর(FIR) করেন সাইবার ক্রাইম দফতরে।

ঘটনায় যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই সমস্ত নিউজ পোর্টালের আধিকারিকদের আদালতে দেখে নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। তিনি আরো জানান, প্রায় ২০০ থেকে ২৫০ টি এফ আই আর বিভিন্ন থানায় করেছে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। তিনি নিজেও সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন। এর বিচার তিনি চান। তার জন্য যতদূর যেতে হবে তিনি প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের