‘ছোট্ট ভাগ্নেকে নির্দেশ, নায়িকাকে জড়িয়ে ধরো’, পবন সিংহের নতুন ভিডিও নিয়ে তোলপাড় নেটপাড়া

যেখানে দেখা যায়, অনুষ্ঠানে পবন সিংহ মঞ্চে থাকা একটি বাচ্চা ছেলেকে তাঁর সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘব এবং তাঁর পাশে উপস্থিত অন্য একজন মহিলাকে জড়িয়ে ধরার জন্য অনুরোধ করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: নায়িকার কোমলে অশ্লীলভাবে স্পর্শ, ভোজপুরি সুপারস্টার পবন সিংহকে নিয়ে বিতর্কের ঝড় উঠতেই লখনউয়ের অনুষ্ঠান থেকে আরও একটি ভিডিও ভাইরাল হল। যেখানে পবন সিংহ মঞ্চের মধ্যেই একটি ছোট বাচ্চাকে অঞ্জলি রাঘবের সঙ্গে খারাপ আচরণ করতে বাধ্য করছেন। নেটিজেনরা দাবি করেছেন যে, বাচ্চাটি সম্পর্কে তাঁর ভাগ্নে হয়। যাই হোক, সম্প্রতি নিজের অ্যালবামের প্রচারের জন্যে লখনউ গিয়েছিলেন পবন সিংহ। সেখানে একটি ইভেন্টে নায়িকা অঞ্জলি রাঘবের সঙ্গে যোগ দেন পবন সিংহ। এই মিউজিক অ্যালবামে পবনের সঙ্গে অভিনয় করছিলেন হরিয়ানভি অভিনেত্রী অঞ্জলি রাঘব। সেখানেই অভিনেত্রীর কোমরে অশ্লীলভাবে স্পর্শ করেন পবন সিংহ, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরেই নেটিজেনরা অভিনেত্রীর কাছে দাবি করতে থাকেন যে, তিনি কেন পবন সিংহের আচরণে মঞ্চে প্রতিক্রিয়া জানাননি। কেন তিনি তাঁকে চড় মারলেন না।

এরপর অভিনেত্রী একটি ভিডিও বার্তায় দাবি করেছেন যে, পবন তাঁকে শাড়ির মধ্যে একটি ট্যাগ নিয়ে বারবার ঈশারা করছিলেন। এরপর পবন নিজেই অভিনেত্রীর বিনা অনুমতিতে তাঁর কোমরে হাত দেন। বিষয়টি খুবই দৃষ্টিকটু লেগেছে নেটিজেনদের। এরপরেই বিরক্ত হয়ে অভিনেত্রী ভোজপুরি ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন। তবে বিতর্কের ঝড় উঠতেই অঞ্জলির কাছে ক্ষমা চেয়ে নেন পবন সিংহ। আর তিনিও অভিনেতাকে ক্ষমা করে দেন। তবে এর মধ্যে আবারও একটি নতুন বিতর্ক ডানা মেলল। ভাইরাল হল সেদিনের অনুষ্ঠানের আরও একটি ক্লিপ। যেখানে দেখা যায়, অনুষ্ঠানে পবন সিংহ মঞ্চে থাকা একটি বাচ্চা ছেলেকে তাঁর সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘব এবং তাঁর পাশে উপস্থিত অন্য একজন মহিলাকে জড়িয়ে ধরার জন্য অনুরোধ করেন। প্রথমে শিশুটি, এই অনুরোধে দৃশ্যত দ্বিধাগ্রস্ত হয়, প্রথমে এই পরামর্শের বিরোধিতা করে।

 

তবে, সিংহ বাচ্চাটিকে ক্রমশ জোর দিতেই থাকেন। এমনকি ছেলেটিকে অনুসরণ করতে বলার সময় নিজেই অভিনেত্রীদের জড়িয়ে ধরার চেষ্টা করতে থাকেন। এই ভিডিওটি ভাইরাল হতেই আবারও বিতর্কে জেরবার। অনেকেই অভিনেতার এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন এবং সংবেদনশীল বলে নিন্দা করেছেন। একজন বলেছেন, “পবন সিংহ একজন অত্যন্ত ঘৃণ্য মানুষ।” অন্য একজন বলেছেন, “পবন সিংয়ের মতো একজন শিল্পী মানুষও নন, সামাজিকও নন। তিনি আর দিল্লি এবং হরিয়ানায় আসার যোগ্যও নন। তিনি নারীদের সম্মান করতে জানেন না। এই লোকটি একজন অভিনেতার মুখের আড়ালে লুকিয়ে থাকা একজন অপরাধী। পবন সিংকে তার নোংরা মানসিক আচরণের জন্য প্রকাশ্যে মারধর করা উচিত, আমি কোনও সংগঠককে অনুরোধ করব তাকে ফোন করে জনসমক্ষে প্রয়োজনীয় শাস্তি দেওয়ার জন্য।”

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স