অভ্যুত্থানের আগে গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির শীর্ষ পদে ঘনিষ্ঠদের বসালেন সেনাপ্রধান ওয়াকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের শাসনক্ষমতার রাশ নিজের হাতে নেওয়াই যে তাঁর লক্ষ্য, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে তা স্পষ্ট করে দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। তদারকি সরকারের উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে দিয়ে নিজের দুই ইয়েসম্যানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়ার পাশাপাশি একাধিক সেনানিবাসের শীর্ষ পদে অর্থা‍ৎ জিওসি পদেও অনুগতদের বসিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সাভার।

গত মাস তিনেক ধরেই  দেশ জুড়ে লাটে উঠেছে আইনশৃঙ্খলা। প্রকাশ্যে চলছে ধর্ষণ-খুন-রাহাজানি-ছিনতাই। স্বাধীনতার পরে আইনশৃঙ্খলার এমন অবনতি কখনও ঘটেনি বলেই মনে করছেন প্রবীণ নাগরিকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সন্ধে তো দূর অস্ত, দিনের বেলাতেই রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলার এমন অবনতিতে ফের সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতালোভী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। সোমবার সামান্য সময়ের ব্যবধানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন তিনি। আর ওই বৈঠকের পরেই জোর জল্পনা শুরু হয়েছে, ফের ১/১১ ঘটতে পারে যে কোনও মুহুর্তে। তদারকি সরকারকে সরিয়ে শাসন ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী।

দেশের আইনশৃঙ্খলার অবনতির কারণে যে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সম্ভাবনার পথ উজ্জ্বল হয়েছে তা রবিবার (৩১ অগস্ট) বিএনপি-জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে খোলাখুলি জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। তিন দলের নেতাদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘ক্ষমতা দখলের জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। দেশ জুড়ে যে নৈরাজকতা চলছে তার পিছনে পূর্ণ মদত রয়েছে সেনাবাহিনীর। ক্ষমতা দখলের পথ প্রশস্ত করতেই পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটানো হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব না হলে বিপজ্জনক দিকে এগোবে দেশ।’

ইউনূসের ওই আশঙ্কার কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে অতি সক্রিয় হতে দেখা গিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামানকে। এদিন সকালে প্রথমে যমুনায় গিয়ে মোল্লা ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের খবর, মব ভায়োলেন্স রুখতে পুলিশের ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দেন ওয়াকার। পুলিশ মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন। পরিস্থিতি সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণে না আনলে সেনাবাহিনী চুপ করে থাকবে না বলেও জানিয়ে দেন। এর পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতিকে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার জন্য প্রস্তুত থাকতে বলেন।’

ইউনূস ও সাহাবুদ্দিনের সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠকের পরেই বাংলাদেশ সেনার জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে বলে রাষ্ট্রপতি ও তদারকি সরকারের প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।’ আইএসপিআরের ওই বিবৃতির কয়েক ঘন্টা পদেই সেনার একাধিক শীর্ষ পদে বদল ও দুজনের মেজর জেনারেল পদে পদোন্নতির ঘোষণায় সেনা অভ্যুত্থানের জল্পনা আরও তীব্র হয়েছে।

সেনা সদর দফতরের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ‘মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লা সেনা ঘাঁটির জিওসি করা হয়েছে। সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বদলি করে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে। তাঁর জায়গায় পাঠানো হয়েছে  কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে। বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। এই বদলি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের অভ্যুত্থানের নীল নকশার অংশ বলেই মনে করছেন প্রবীণ সেনা আধিকারিকরা। বগুড়া, কুমিল্লা, সাভার ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মতো চার গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটির দায়িত্ব নিজের ঘনিষ্ঠদের হাতে তুলে দিয়েছেন। যাতে অভ্যুত্থানের সময়ে সেনার অন্দরে কোনও বিদ্রোহ দানা বাঁধতে না পারে।

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ