ওড়িশায় বাংলাতে কথা বলায় ফের আক্রান্ত ও রক্তাক্ত পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: আবারোও পার্শ্ববর্তী রাজ্যে অত্যাচারিত বাংলার পরিযায়ী শ্রমিক।ওড়িশায় বাংলা বলায় মারধর, আহত পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক।পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শীতলপুর গ্রামের পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী(Mustafa Ali) (২১)। ওড়িশার বড়গড়ে বাংলা বলার কারণে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হন। অভিযোগ, তাঁকে বাংলাদেশি ভেবে রেলস্টেশনে ব্যাপক মারধর করা হয়। জিআরপি (GRP)কর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।পরিবারের অভিযোগ, পুলিশ কোনও সাহায্য করেনি। আতঙ্কে তারা জানিয়েছে আর ভিনরাজ্যে কাজে যাবে না।তৃণমূলের তমলুক জেলা চেয়ারম্যান অসিত ব্যানার্জি ঘটনার নিন্দা করে বলেছেন, বিষয়টি মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কাছে তুলে ধরবেনএবং উড়িষা সরকারের সঙ্গেও কথা বলবেন। জানা গিয়েছে আক্রান্ত শ্রমিক তাদের এক সহকর্মীকে রেল স্টেশনে ট্রেনে তুলতে গিয়েছিলেন। এরপর একটি ফোন এলে সে বাংলায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছিলেন।

এতেই কয়জন যুবক এসে তাকে বাঙালি কিনা প্রশ্ন করেন। হ্যাঁ বলে উত্তর দিলে তাকে আক্রমণ করতে গেলে ছুটে ওই শ্রমিক রেলের টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে পড়েন। কিন্তু বেশিক্ষণ সেখানে আত্ম রক্ষা করতে পারেননি নিজেকে। সেখান থেকে বেশ কয়েকজন যুবক তাকে বাইরে বেধড়ক এনে বেধড়ক মারধর করে। আক্রান্ত শ্রমিক তার বাবাকে ফোনে বিষয়টি জানালে তার বাবা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসার আগেই উন্মুক্ত বেশ কিছু যুবক রক্তাক্ত করে তোলে ওই বাঙালি শ্রমিককে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে একটি কথা চিকিৎসা না হওয়া একটি বেসরকারি প্রতিষ্ঠান নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাকে। তারপর সেখান থেকে অ্যাম্বুলেন্স করে তমলুক হাসপাতালে নিয়ে আসা হয়।

আক্রান্তের বাবা আলী রবিবুলের (Ali Rabibul)মন্তব্য রাজ্য সরকার যদি পশ্চিমবঙ্গে তাদের রোজগারের প্রকৃত ব্যবস্থা করে দেয় তাহলে তারা জীবনের ঝুঁকি নিয়ে কখনোই ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতে যাবেন না। তারা কেউই মার খেতে চাইছেন না। রাজ্যে রোজগারে টান পড়াতেই তারা ভিন রাজ্যে যাচ্ছেন। আরভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলার জন্য তাদের আক্রমণের নিশানা হতে হচ্ছে। দেশের সরকারের কাছে আক্রান্তের বাবার একটাই আবেদন তার ছেলেকে যারা বাংলায় কথা বলার জন্য এইভাবে মারধর করেছে সেই দোষীদের উপযুক্ত শাস্তি চাই।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি