আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাংসদদের বেতন বাড়ানোর প্রতিবাদে ইন্দোনেশিয়ার রাজপথে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রী-সাংসদদের বেতন বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়ছে। আইনপ্রণেতাদের বেতন বৃদ্ধি ও নিস্ত্র আন্দোলনকারীদের উপরে পুলিশি জুলুমের প্রতিবাদে বুধবার (৩ সেপ্টেম্বর) ঝাঁটা হাতে রাজধানী জাকার্তা-সহ ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘পুলিশ সংস্কার করো’ এবং ‘তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে।’ সবার পরনে ছিল গোলাপী রংয়ের পোশাক। ঝাঁটা হাতে বিক্ষোভের আয়োজক ছিল ‘দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন’। ইতিমধ্যেই চার দেওয়াল ছেড়ে বেরিয়ে এসে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ ব্যাপক সাড়া ফেলেছে।

চলতি মাসেই মন্ত্রী ও সাংসদদের আবাসন-সহ নানা ভাতা বাড়িয়েছে ইন্দোনেশিয়া সরকার। আর ওই ভাতা দিতে রাজ কোষাগার থেকে প্রতি সাংসদ পিছু ১০০ মিলিয়নের বেশি রুপিয়াহ (ইন্দোনেশিয়ার মুদ্রা)খরচ হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে ওই খবর প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সদস্যরা। গত কয়েকদিন ধরেই মন্ত্রী ও সাংসদদের বাড়তি বেতন ও ভাতা প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারী সংগঠন ‘গেজায়ান মেমাঙ্গগিল’ এর অভিযোগ, বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীকে সুবিধা দিয়ে চলেছে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সরকার। শুধু তাই নয়, দেশের প্রেসিডেন্ট প্রাক্তন সেনা আধিকারিক থাকায় প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রভাব ক্রমশই বেড়ে চলেছে। সাধারন মানুষ যখন আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই চালাচ্ছেন, দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, সেখানে ৫৮০ জন সাংসদের বেতন বাড়ানো বিলাসিতা বাদে আর কিছু নয়।’

গত সোমবার (২৫ অগস্ট) বিক্ষোভকারীরা জাকার্তায় সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে দাঙ্গা পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথরের পাশাপাশি আতশবাজিও ছোড়ে বিক্ষোভকারীরা। সংঘর্ষের সময়ে একটি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। গত শুক্রবার (২৯ অগস্ট) রাজধানী জাকার্তায় সংসদ ভবনের বাইরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত হন। ওই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে তাতে লাভ হয়নি। ওই দিন রাতে সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে অবস্থিত আঞ্চলিক সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই আগুনে পুড়ে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এখনও পর্যন্ত সাংসদদের বেতন বাড়ানোর বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের বলি হয়েছেন ১০ জন।

এদিন ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভের আয়োজক  ‘দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন’ এর তরফে জানানো হয়েছে ‘রাষ্ট্রীয় দুর্নীতি, অপচয় এবং নিরাপত্তা বাহিনীর দমন–পীড়নকে প্রতীকীভাবে ঝেঁটিয়ে বিদায় করার বার্তাই ঝাঁটা মিছিলের মাধ্যমে দেওয়া হয়েছে’।

অন্যদিকে, এদিনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে বেজিংয়ে গিয়েছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। দেশ যখন জ্বলছে, ঠিক তখন তাঁর চিনে যাওয়া নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ