আগামীদিনে সপ্তাহে চারদিন কাজ, আসছে বিল

জুন থেকে কার্যকর হতে পারে নতুন আইন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  অফিসবাবুদের জন্য সুখবর।

আগামীদিনে সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হবে। চলতি বছর জুন থেকে কার্যকর হতে পারে নতুন আইন। চলবে টানা ডিসেম্বর পর্যন্ত। সরকারি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ব্লুমবার্গ এই খবর দিয়েছে। সরকারের প্রস্তাবে ইতোমধ্যে সায় দিয়েছে ৩০টি কোম্পানি। সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হলেও কোনও সংস্থা তাদের কর্মীদের বেতন হ্রাস করবে না। ছদিন কাজ করলে তারা যে সব সুযোগ সুবিধা পেতেন, সপ্তাহে চারদিন কাজ করলেও সেই সব সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, সপ্তাহে চারদিনের কাজের দাবিতে দীর্ঘদিন ধরেই ‘ফোর ডে উইক‘ আন্দোলন চালিয়ে আসছেন জোয়ে রাইল। ব্লুমবার্গকে তিনি বলেন, ‘সপ্তাহে চারদিন কাজ করলে কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে-এই ধারণা সম্পূর্ণ ভুল। গবেষণায় দেখা গিয়েছে, ঠিক উল্টোটা। কাজের গতি যেমন বৃদ্ধি পাবে, কর্মীদের মধ্যে কাজ করার আগ্রহ অনেকটাই বাড়বে।‘

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, আমেরিকা, আয়ারল্যান্ডের কয়েকটি অঞ্চলে  ইতোমধ্যে নতুন কর্ম সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। সপ্তাহে চারদিন কাজ মানে এক সপ্তাহে মোট ৩৮ ঘণ্টা কাজ করতে হবে। যে সব সংস্থা এই নতুন নিয়ম চালু করেছে, সেই সব সংস্থা বেশ লাভবান হয়েছেন। কর্মীদের মধ্যে কাজের উৎসাহ অনেকটাই বেড়ে গিয়েছে।

এখন শুধু সরকারিভাবে ঘোষণার অপেক্ষা। কবে ঘোষণা করে সে দিকে তাকিয়ে আপামর ব্রিটেনের নাগরিক। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের