চটজলদি বাড়ি ফিরুন, ধেয়ে আসছে বিশাল ঝড়-বৃষ্টি

কখন কেমন অবস্থা থাকবে তা বোঝা মুশকিল। তার মধ্যে পুজোর মার্কেটিং করতে গেলে বৃষ্টিতে ভিজতে হবে, এই চিন্তা নিয়েই পথে ঘাটে বেরোতে হচ্ছে। আর নিত্যযাত্রীরা তো আছেনই।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাইরে আছেন, চটজলদি বাড়ি ফিরুন, ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। যদি রাত পর্যন্ত বাইরেও থাকতে হয়, তাহলে সাবধানতা অবলম্বন করুন। সামনেই পুজো। ঋতু অনুযায়ী, এখন শরৎকার, রোদ-ঝলমলে আকাশ হওয়া উচিত, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনা চলছেই। কখনই বৃষ্টি, কখনও রোদ। কয়েক মুহূর্ত পরেই বৃষ্টি নামছে। কখনও হালকা, কখনও ভারী। পুজোর মরশুমে এমনই খামখেয়ালি আবহাওয়া। কখন কেমন অবস্থা থাকবে তা বোঝা মুশকিল। তার মধ্যে পুজোর মার্কেটিং করতে গেলে বৃষ্টিতে ভিজতে হবে, এই চিন্তা নিয়েই পথে ঘাটে বেরোতে হচ্ছে। আর নিত্যযাত্রীরা তো আছেনই। যাই হোক, আবহাওয়া অফিস থেকে জানাইতেছে, সপ্তাহের শেষে এসে বৃষ্টির পরিমাণ কমবে।

কিন্তু বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া অফিসের দেওয়া নয়া রিপোর্ট অনুযায়ী, আর কিছুক্ষন পর থেকেই ভারী বৃষ্টি নামবে। শুক্রবার ও দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ খানিকটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। রবিবার পর্যন্ত বিশাল বৃষ্টিপাতের সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম ভারতে লাগাতার বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মধ্য প্রদেশে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। দিল্লি সহ পাঁচটি জায়গায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কলকাতায় বৃষ্টি হলো সাময়িক স্বস্তি থাকবে।

এর আগে আবহাওয়া দফতর গত মঙ্গলবার ও বুধবার রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। সেইমতো দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকেও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আর কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে আকাশের এই খামখেয়ালি পনা উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীদের। পুজোর মধ্যে কেমন থাকবে আবহাওয়া সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে জানা যাচ্ছে, চলতি বছর পুজোর সময় রাজ্যে মৌসুমী বায়ু থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের