বড়ঞায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বলি শিশুসহ ৩

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কয়থা এলাকায়। আশঙ্কাজনক আরও তিনজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা! দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বলি হল এক শিশুসহ তিন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত কয়থা এলাকায়। আশঙ্কাজনক আরও তিনজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, নিহত দের মধ্যে রয়েছে এক শিশু, এক বাইক চালক এবং আরোহী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আজ সন্ধ্যায় বাইকে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে এক ব্যক্তি সুন্দরপুরের দিকে যাচ্ছিলেন। বড়ঞা থানার অন্তর্গত কয়থা এলাকায় আসামাত্রই দুর্ঘটনার সম্মুখীন হয় ওই ব্যক্তির বাইক। কেননা অপর দিক থেকে আরও একটি বাইকে করে আসছিলেন তিন যুবক।

সেই সময় দ্রুত গতিতে থাকা একটি ডাম্পার পাশ দিয়ে দুটি বাইকের পাশ কাটিয়ে গেলে বাইক চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা খায়। আর তাতেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুসহ এক বাইক আরোহীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরেক এক যুবককে, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক, এখন তাঁরা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পরে হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘আমরা এখান দিয়ে চা খেতে যাচ্ছিলাম। একটি চিৎকারের আওয়াজ শুনে আমি পেছনে তাকাই। দেখি দুটি বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ছিটকে পড়ে গিয়েছে বাইকে থাকা লোকজন। পাশে একটি লরি যাচ্ছিল। তার একটু লেগেছে। কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছে। একটি বাইকের মধ্যে একটি পরিবার ছিল আরেকটি বাইকের মধ্যে তিনচার জন ছেলে ছিল, তাঁরা হয়তো ফুটবল খেলে ফিরছিল। ঘটনায় একটি ছোট্ট মেয়ে ও তাঁর বাবা মারা গিয়েছে। আর অপর বাইকে থাকা এক যুবক মারা গিয়েছে। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। মনে হচ্ছে যুবকেরা চুরুটের বাসিন্দা আর পরিবারটি শালারের বাসিন্দা। একেবারে মর্মান্তিক দৃশ্য। ডাম্পারের দোষ। মহিলা বেঁচে গিয়েছেন।’

 

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের