রাজ্যে বাড়বে গরম, শুক্রে দক্ষিণের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কোন জেলায় ঝেঁপে বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে পুজোর মরশুম। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু পুজোর সময়ে স্বস্তি নেই বৃষ্টির থেকে। চলতি বছর পুজোর মাসেও বৃষ্টির চোখ রাঙানি থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অক্ষরেখা আরবসাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ওপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই। কিন্তু ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানানো হয়েছে। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চললেও সঙ্গে বজায় থাকবে গরম ও অস্বস্তি। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমলেও সোমবার থেকে ফের পালাবদল হবে আবহাওয়ার।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া। শুক্রবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস মতো শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। কখনো মেঘের খেলা, আবার কখনো রোদের মেলা। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে যেমন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে,পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বলা হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে। আগামী রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপরের জেলাগুলোতে।

কখনও মেঘ কখনো বৃষ্টি কখনও রোদ, আকাশের এই খামখেয়ালিপনায় উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর। কারণ সামনেই পুজো। তাই আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরাও। এই সময়ে কেনাকাটা থেকে শুরু করে বিক্রি বারটা একটু বেশিই হয়। কিন্তু বৃষ্টি হলে তাতে টান পড়বে। এমনিতেই অনলাইন শপিংয়ের কারণেই দোকানে গিয়ে কেনাকাটায় কিছুটা ভাটা পড়েছে। তার ওপর শত্রু হিসেবে হাজির যদি হয় বৃষ্টি তাহলে তো আর কথাই নেই।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?