সপ্তাহান্তে পুজোর কেনাকাটা? কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে কী পূর্বাভাস? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : টানা বৃষ্টি থেকে রেহাই দিয়ে রোদের দেখা মিলেছে শহর কলকাতায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েক জেলাতেও আকাশ হয়েছে পরিষ্কার। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা বর্ষণ থেকে মুক্তি মিলেছে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। এরফলে রাজ্যে বাড়বে গরম। অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকার জন্য পুজোর কেনা কাটা করতে কোনও সমস্যা হবেনা। ছোটো ব্যাবসায়ীদের চিন্তা ছিল, পুজোর আগে ভোগাবে বৃষ্টি?কিন্তু না এই সপ্তাহের শনিবার ও রবিবার বৃষ্টির তেমন দেখা নেই। ফলে চুটিয়ে শপিং সেরে নিচ্ছেন অনেকেই। এরফলে খুশি ব্যবসায়ীরাও।

দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে উপরের দিকের জেলাগুলিতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম ছাড়া  কলকাতাসহ সব জেলাতেই স্বাভাবিকের চেয়ে বেশিই বৃষ্টিপাত হয়েছে। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোম এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে ২৭ ডিগ্রির আশেপাশে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের