Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ইমনকে চরম মারধর করে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছি?’ ভুয়ো খবরে বিরক্ত নীলাঞ্জন

যেখানে দাবি করা হয়েছে যে, তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ নাকি তাঁকে খুব মারধর করছেন। বাড়ি থেকে বের করে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের পেশাগত জীবনের চাইতে ব্যক্তিগত জীবনের নানা তথ্য জানতে আগ্রহী নেটিনাগরিকরা। তাদের সম্পর্কের চড়াই উতরাই নিয়ে সর্বদা চলছে নানা চর্চা। সেগুলি রীতিমতো চেটেপুটে উপভোগ করেন নেটিজেনরা। যাই হোক, শুক্রবার রাত (৫ সেপ্টেম্বর) থেকে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল গায়িকা ইমন চক্রবর্তীর একটি বার্তা। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সমাজমাধ্যমে। যেখানে দাবি করা হয়েছে যে, তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ নাকি তাঁকে খুব মারধর করছেন। বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর এই খবর ইমনের বাবার কাছে পৌঁছতেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মেয়ের কাছে প্রকৃতি সত্যি জানতে চেয়েছেন তিনি।

ইমনের ঘাড়েও নাকি আঘাত করেছেন নীলাঞ্জন। তবে এসব রটনা কী সত্যি? যদিও খবরটি শুনে খুবই বিরক্ত নীলাঞ্জন। তিনি জানিয়েছেন, তিনি নাকি ইমনকে মারধর করছেন! শুধু মারধর নয়, বাড়ি থেকে বের করে দিয়েছেন। এ রকম ভুয়ো খবর শুনে ওর বাবা কষ্ট পাচ্ছেন। সেটাই স্বাভাবিক। এর থেকে খারাপ খবর আর কী হতে পারে? তিনি নিজেও বুঝতে পারছেন না, কে বা কারা এই খবর ছড়ালো! কথা কাটাকাটি সব পরিবারের মধ্যে হয়! তা বলে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। এই ঘটনায় তিনি বিরক্ত।

অন্য সময় এই ধরনের ঘটনা নিয়ে তিনি মাথা ঘামান না। এই ঘটনাটি তাঁর কাছে ব্যতিক্রমী। কেননা এমন মিথ্যে কথায় তাঁদের মা-বাবাকে কষ্ট দিচ্ছে। তা কাম্য নয়! ইমন চক্রবর্তী বাংলার একজন বিশিষ্ট গায়িকা। বিশেষ করে, প্রাক্তন ছবিতে গান গেয়ে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। নীলাঞ্জনকে বিয়ের আগে তিনি শোভনের সঙ্গে প্রেম করতেন। সেই সম্পর্ক ভাঙার পর নীলাঞ্জনকে বিয়ে করেন তিনি। তবে শুরু থেকে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও বিতর্ক ওঠেনি। কিন্তু এখন কেন রটছে যে, ইমনকে মারধর করছেন নীলাঞ্জন, তা স্পষ্ট নয়। এই বিষয়ে গায়িকাও কোনও প্রতিক্রিয়া জানান নি।

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

স্যামসাংয়ের বিরুদ্ধে দেড় কোটি ডলারের মামলা ডুয়া লিপার

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, ভর্তি হাসপাতালে

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়

WhatsApp-এ এল বিয়ের আমন্ত্রণপত্র , ক্লিক করতেই সর্বনাশ!

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

বিশেষ একজনের পরামর্শ সবকিছু বদলে দিয়েছে, ঝড়ো অর্ধশতরানের রহস্য জানালেন উর্ভিল

‘‌জনগণনার কাজ আজ থেকেই শুরু করল পশ্চিমবঙ্গ সরকার’‌, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী হয়েই অসম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী