টিকিট দেখতে চাওয়ায় টিটির মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন মহিলা যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,বারুইপুর: শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে টিকিট চেক করতে এসে অপ্রত্যাশিত “ঘুগনি-আক্রমণ”-এর শিকার হলেন মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী(Puja Kumari)। ঘটনার সূত্রপাত, যখন লেডিস কম্পার্টমেন্টে সাইদা বিবি ও তার সঙ্গিনী গরম ঘুগনি খেতে খেতে টিকিট দেখাতে গড়িমসি করছিলেন। হঠাৎই পূজার মুখে ছুঁড়ে মারলেন গরম ঘুগনি ঘুগনির ঝল, গরম আর পুরো প্লাটফর্মে হৈচৈ—সব মিলিয়ে একেবারে সিনেমার কাহিনি।শেষমেশ আরপিএফ এসে সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেয়। সাইদার দাবি, সবটাই ভুলে হয়েছে—তবে পূজার দাবি, “শাস্তি চাই” । টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে।

ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর(Baruipur) জংশনে দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযুক্ত মহিলা রেল যাত্রী ও তার আরো এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল। পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা সুভাষগ্রাম স্টেশন থেকেই সিট দখল করে বসে আসছে। টিকিট পরীক্ষক ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকা গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষকে পূজা কুমারীর মুখে ছুঁড়ে মারে। হতচকিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক। একদিকে গরম ও অন্যদিকে চোখে মুঘে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে ওঠেন। চোখ মুখ বিভৎস জ্বালা করতে থাকে।

ওই অবস্থাতেই কোনভাবে চোখ মুখ মুছে ওই অভিযুক্ত মহিলা রেল যাত্রীকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নামালেই আরপিএফ এর জওয়ান ঘটনাস্থলে চলে আসেন। অভিযুক্ত মহিলা রেল যাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বিবি, বাড়ি সুভাষগ্রামে এলাকায়। তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও, বারুইপুরে আসার কোন বৈধ টিকিট(Ticket) ছিল না। ইতিমধ্যেই বারুইপুর আরপিএফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বিবিকে বারুইপুর জিআরপির(Baruipur GRP) হাতে তুলে দেওয়া হয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের। অভিযুক্ত মহিলা রেল যাত্রী সাইদা বিবির দাবি তিনি ভুল করে ফেলেছেন। আর কোনদিন এমন হবে না। যদিও মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেল যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন।

শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে(Baruipur Satation) টিকিট চেক করতে এসে অপ্রত্যাশিত “ঘুগনি-আক্রমণ”-এর শিকার হলেন মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী। ঘটনার সূত্রপাত, যখন লেডিস কম্পার্টমেন্টে সাইদা বিবি ও তার সঙ্গিনী গরম ঘুগনি খেতে খেতে টিকিট দেখাতে গড়িমসি করছিলেন। হঠাৎই পূজার মুখে পড়ল গরম ঘুগনি ঘুগনির ঝাল, গরম আর পুরো প্লাটফর্মে হৈচৈ—সব মিলিয়ে একেবারে সিনেমার কাহিনি।শেষমেশ আরপিএফ এসে সাইদা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেয়। সাইদার দাবি, সবটাই ভুলে হয়েছে—তবে পূজার দাবি, “শাস্তি চাই” ।রেল প্ল্যাটফর্মে এই দিনটা কেবল ট্রেনে ওঠা-নামার জন্য নয়,বারুইপুর স্মরণীয় হয়ে থাকল ‘ঘুগনি-বিপ্লব’-এর জন্য।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের