মাতৃহারা হলেন ‘রাজ’ পরিচালক বিক্রম, ৮৫ বছরে প্রয়াত বিখ্যাত চিত্রগ্রাহক প্রবীণ ভাটের স্ত্রী বর্ষা

বলিউডে ফের শোকের ছায়া! বলিউডে 'ভৌতিক' চলচ্চিত্রের জন্যে পরিচিত পরিচালক-প্রযোজক বিক্রম ভাটের মা বর্ষা ভাট আর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! বলিউডে ‘ভৌতিক’ চলচ্চিত্রের জন্যে পরিচিত পরিচালক-প্রযোজক বিক্রম ভাটের মা বর্ষা ভাট আর নেই। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে মুম্বইয়ে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষা ভাট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বিখ্যাত চিত্রগ্রাহক প্রবীণ ভাটের স্ত্রী। তাঁর শরীরের অনেক অঙ্গ অকেজো হয়ে গিয়েছিল। শনিবার দুপুর ২টায় পরিবারের উপস্থিতি তে ভারসোভা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মাত্র ১৪ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করে ছিলেন বিক্রম ভাট।

তিনি পরিচালক মুকুল আনন্দের প্রথম ছবি “কানুন কেয়া করেগা”-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এরপর তিনি আমির খানের ছবি “গুলাম” পরিচালনা করেন, যা ব্যাপক সাফল্য পায় এবং প্রায় ২৪ কোটি টাকা আয় করে। আর এই ছবিই বলিউডে তাঁর জায়গা পাকা পোক্ত করে দিয়েছে। তবে বিক্রম ভাট মুলত ভৌতিক ছবিতে নিজের ছাপ রেখেছেন। ২০০৮ সালের পর থেকে বিক্রম ভৌতিক চলচ্চিত্রের উপর বেশি মনোযোগ দিয়েছেন।

এন্ড ১৯২০, শাপিত এবং হন্টেড – থ্রিডি-র মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। বিশেষ বিষয় ছিল হন্টেড – থ্রিডি ছিল ভারতের প্রথম স্টেরিওস্কোপিক থ্রিডি চলচ্চিত্র, যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। আজ বিক্রমের মেয়ে কৃষ্ণা ভাটও একজন চলচ্চিত্র পরিচালক। যদিও মানুষ প্রায়শই বিশ্বাস করত যে বিক্রমের সঙ্গে মহেশ ভাট পরিবারের (মহেশ ভট্ট, মুকেশ ভট্ট) রক্তের সম্পর্ক রয়েছে, কিন্তু তা নয়। বিক্রম ভাটের মা বর্ষা ভাট হয়তো কখনও পর্দায় আসেননি, কিন্তু তিনি সবসময় তার পরিবারের জন্য একজন শক্তিশালী সমর্থন হয়ে আছেন। বিক্রম বর্তমানে তার পরবর্তী ছবি হন্টেড: ঘোস্টস অফ দ্য পাস্টের কাজ করছেন এবং তার ভৌতিক ছবির জন্য পরিচিত।

বর্ষা ভাট ছিলেন আশিকি, সড়ক, অগ্নিপথ, দিল হ্যায় কি মানতা নাহি এবং হাম হ্যায় রাহি পেয়ার কে-এর মতো আইকনিক ছবির নেপথ্যের মানুষ প্রবীণ ভাটের স্ত্রী। সম্প্রতি, বিক্রম তার অটোইমিউন অবস্থা সম্পর্কে মুখ খুলেছালেন। তিনি বলেছিলেন যে, যখন দীপিকা পাড়ুকোন এবং সামান্থা রুথ প্রভুর মতো তারকারা তাদের স্বাস্থ্যগত সংগ্রামের কথা বলেন, তখন তিনি শক্তি পান। তিনি বলেন, “আমি সবসময়ই বিষণ্ণতায় ভুগছি। আমি শ্বেতাকে (তার স্ত্রী) আমার জীবনে রাখতে চাইনি কারণ আমি ভাবতাম ‘কেন তুমি একজন হতাশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে থাকতে চাও? আমার একটি অটোইমিউন রোগ আছে, যার নাম অ্যাক্সিয়াল স্পন্ডিলোআর্থ্রাইটিস। এটি এক ধরণের আর্থ্রাইটিস যেখানে হাড়গুলি মিশে যেতে শুরু করে। ফলাফল হল প্রচুর ব্যথা।”

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে স্বস্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক