সোম ও মঙ্গল দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়বে।মৌসুমী অক্ষরেখা ওড়িশায়। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের বাংলায় ঢুকবে মৌসুমী অক্ষরেখা। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।দক্ষিণবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান,। তিনি বলেন ,তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে।

তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ আরো কিছুটা বাড়বে।কলকাতায়(Kolkata) মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। গরমের অনুভূতি এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি ফিরে আসবে। না হলেই অস্বস্তি আরো বাড়বে। উইকেন্ডে বৃষ্টি কমবে।আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে(North Bengal) শনি ও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমবে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের