সপ্তাহের শুরুতে মেট্রোয় যান্ত্রিক ত্রুটি, নাজেহাল যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহের শুরুতেই ব্যস্ত সময়ে ব্যহত মেট্রো পরিষেবা। সোমবার প্রথম দিনেই ৫৪ মিনিট থমকে যায় মেট্রো। কবি নজরুল স্টেশনের আগেই থমকে যায় মেট্রো। ফলে নাজেহাল সাধারণ মানুষ। সপ্তাহের প্রথমদিনেই নাজেহাল যাত্রীরা।কবি নজরুল মেট্রোর ব্রেক ডাউন হয়ে যায়। এরফলে নাজেহাল হতে হয় মানুষকে। প্রায় ১ ঘণ্টা পরে পরিষেবা শুরু হলেও নাজেহাল হতে হচ্ছে মানুষকে। একাধিক মেট্রো দেরিতে চলছে।

সোমবার সকালে ব্যস্ত সময় কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্য যাতায়াতকারীরা। প্রায় ১ ঘণ্টা পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। জানা গিয়েছে কবি নজরুল মেট্রো স্টেশনে ডাউন লাইনে একটি মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার ফলে আপাতত কবি নজরুল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ পরিষেবা। এর আগেও একাধিকবার মেট্রো বিভ্রাটের খবর সামনে এসেছে। কয়েকদিন আগে সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল ঢুকে যাওয়া, কখনও আত্মহত্যার ঘটনার জন্য পরিষেবা ব্যহত হয়।

জানা গিয়েছে, সোমবার সকালে পরিষেবা ব্যহত হওয়ার পাশাপাশি টিকিট কাউন্টারও বন্ধ রাখা হয়েছিল। পরিষেবা চালু হওয়ার পরে সেই কাউন্টারও খুলে দেওয়া হয়েছে। পরিষেবা ব্যহত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি স্টেশনে ভিড় বাড়তে শুরু করে। এমনিতেব্লু লাইনে অতিরিক্তি যাত্রীদের ভিড় হচ্ছে বলে জানা যাচ্ছে। তারমধ্যে এইভাবে পরিষেবা ব্যহত হওয়ায় নাজেহাল হতে হচ্ছে সকলকে। মেট্রো স্টেশনগুলোতে জানানো হচ্ছে, পরিষেবা ব্যহত হওয়ার কারণে দেরিতে চলছে মেট্রো।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের