ঐতিহ্য মেনে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে দুর্গাপুজোর সূচনা সিঙ্গাবাদ জমিদার বাড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি,  হবিবপুর : ২২৫ বছর ধরে ঐতিহ্য মেনে চলছে হবিবপুরের এই জমিদার বাড়ি। শূন্যে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে তবেই সূচনা হয় দুর্গাপুজোর। সাধুদের পরামর্শ মেনে শুরু হয়েছিল দেবী আরাধনা। দীর্ঘ দিন ধরে মেনে আসা হচ্ছে সব নিয়ম। ২২৫ ধরে ঐতিহ্যমণ্ডিত প্রাচীন এই পুজোর সঙ্গে এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। দীর্ঘ বছরের নিয়ম মেনে আজও হয়ে আসছে মালদহের হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো।

সপ্তমীর দিন পুনর্ভবা নদী থেকে জল ভরে শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে পুজোর সূচনা হয়। এই পুজো এবং ভোগ রান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তর প্রদেশের মৈথিলী ব্রাহ্মণরা। দশমীর দিন পুনর্ভবা নদীতেই হয় বিসর্জন। এখনও এই পুজো উপলক্ষে চারদিন থাকে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন বহু মানুষ। চলতি বছরও পুজো উপলক্ষে চলছে প্রস্তুতি। সেজে উঠছে জমিদার বাড়ি। চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতীক্ষার আর মাত্র কয় দিন। অপেক্ষায় তিলাসন এলাকার মানুষ।

১৯৪৭ সালে দেশ ভাগের পর এই জমিদারী স্টেটের বেশিরভাগ অংশই বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটাতার থেকে ৫০ মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে জমিদারি চলে গিয়েছে। বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল। কিন্তু অক্ষুন্ন রয়েছে ঐতিহ্য। জমিদারের চালু করা সেই প্রথা আজও অটুট। শূন্যে ৫ রাউন্ড গুলি ছুঁড়ে শুরু হয় পুজো।

জানা যায়, উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলায় এসেছিলেন অবোধ নারায়ণ রায়। মালদহের হবিবপুর থানার সিঙ্গাবাদ স্টেশনে ট্রেনে করে এই ডাল নিয়ে আসতেন তিনি। এরপর নৌকাপথে সেই ডাল ঢাকা রাজশাহী সহ কলকাতার খিদিরপুর বন্দরে বিক্রি করা হত। ব্যবসার সুবিধার জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় তিন হাজার টাকায় জমিদারীত্ব কিনেছিলেন তিনি। পরে এলাকারার ভালর জন্য ৩ সাধুর পরামর্শে দেবী দূর্গার আরাধনা শুরু করেন।

২২৫ বছর ধরে এই পুজো হয়ে আসছে। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারির বেশিরভাগই কাঁটাতারের ওপারে চলে গেলেও বাকি অংশ রয়ে যায় ভারতবর্ষে। ব্রিটিশ আমল থেকেই এই রায় জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয়। দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। বর্তমানে সেই পরিস্থিতির বদল হয়েছে। কিন্তু পুজোর সমস্ত প্রথা এখনও অটুট।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের